শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করার আহ্বান প্রধানমন্ত্রীর

news-image

নিউজ ডেস্ক : সারা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে মেরিন ক্যাডেটসহ প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘নিজ দায়িত্ব সততা, দক্ষতা এবং কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে। যাতে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়। সেই বিষয়টার দিকে সব সময় লক্ষ রাখতে হবে।’

আজ বৃহস্পতিবার বাংলাদেশ মেরিন একাডেমি চট্টগ্রাম ক্যাম্পাসে, ৫৫তম ব্যাচের ক্যাডেটদের মুজিববর্ষ গ্র্যাজুয়েশন প্যারেড অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ আহ্বান জানান তিনি। তিনি বলেন, অর্থনৈতিক উন্নয়ন ও তরুণদের কর্মসংস্থান বাড়াতে কাজ করছে সরকার।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের ক্যাডেটরা নতুন জীবনে পদার্পণ করবে। সেখানে দেশে বিদেশে দেশের মান রক্ষা করে চলতে হবে। আর সেই সাথে যখন যে দেশে যাবে আমাদের সভ্যতা, আমাদের কৃষ্টি, আমাদের সংস্কৃতি, সেটাও আদান-প্রদান করতে পারবে। অন্য জায়গা থেকে ভালো কিছু শিক্ষা নিয়ে আসতে হবে।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ