শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আলোড়ন তুলল ‘গাঙ্গুবাঈ’

news-image

বিনোদন ডেস্ক : কপালে বড় লাল টিপ। লম্বা বিনুনি। পরনে ঘাগরা, মাথা ঢাকা ওড়নায়। চেয়ারের উপর পা তুলে বসে রয়েছেন ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’ ওরফে আলিয়া ভাট। নিজের ইনস্টাগ্রাম পেজে ‘গাঙ্গুবাঈ’ সিনেমার পোস্টার শেয়ার করেছেন অভিনেত্রী। যা প্রকাশ্যে আসতেই উচ্ছ্বসিত নেটিজেনরা।

একইদিনে অবমুক্ত হয়েছে ছবিটির টিজার। সেখানে দেখা মিলল এক অন্য আলিয়া ভাটের। নতুন লুকে, চরিত্রে তিনি যেন নিজেকেই ছাড়িয়ে গিয়েছেন নিমিষে। টিজার মুক্তির সাথে সাথেই দর্শক মহলে তৈরি হয়েছে তুমুল আলোড়ন।

হুসেন জাইদির লেখা বই ‘মাফিয়া কুইনস অফ মুম্বাই’ থেকে অনুপ্রাণিত হয়ে পরিচালক সঞ্জয় লীলা বানসালি তৈরি করেছেন ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’ সিনেমা। ছবিটির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন আলিয়া ভাট। এই ছবির মাধ্যমেই অন্য এক আলিয়া ভাটকে পেতে চলেছেন সিনেপ্রেমীরা।

৬০-এর দশকের কামাথিপুরা যৌনপল্লির প্রভাবশালী মালিকের জীবনের উপর তৈরি হয়েছে এই ছবি। আলিয়া ছাড়াও অনান্য চরিত্রে রয়েছেন অজয় দেবগণ, ইমরান হাশমি, হুমা কুরেশিরা। লকডাউনে দীর্ঘদিন বন্ধ ছিল ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’ ছবির কাজ। পরিস্থিতি স্বাভাবিক হতেই ফের শুটিং শুরু করেছিলেন পরিচালক। কিন্তু চলতি বছরের শুরুর দিকে আইনি বিপাকে পড়ে এই ছবি। বাস্তবের গাঙ্গুবাঈ চার শিশুকে দত্তক নিয়েছিলেন। তাঁদেরই একজন বাবুজি রাওজি শাহ পরিচালকের বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন।

তিনি অভিযোগ করেছিলেন, বেশ কিছু জায়গায় তার পালিতা মায়ের ব্যক্তিগত পরিসর, স্বাধীনতা এবং আত্মসম্মান লঙ্ঘন করা হয়েছে। সিনেমা থেকে নির্দিষ্ট কিছু অংশ বাদ দেওয়া এবং হুসেন জাইদির লেখা বই ‘মাফিয়া কুইনস অফ মুম্বাই’ বইটি পুনঃমুদ্রণ করারও দাবি জানিয়েছেন তিনি। তবে সেই জট কাটিয়ে ছবি মুক্তির দিন ঘোষণা করেছেন পরিচালক।

‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’ মুক্তি পাবে আগামী ৩০ জুলাই। ছবির টিজার সামনে আসতেই শাহরুখ খান, অক্ষয় কুমার, প্রিয়াংকা চোপড়া, রণবীর সিং শুভেচ্ছা জানিয়েছেন আলিয়া ভাটকে।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ