,

কোহলি আউট, আছেন রোহিত

news-image

স্পোর্টস ডেস্ক : দিনের শুরুটা সাজিয়েছেন ভারতের বোলাররা। শেষটা সাজালেন ব্যাটসম্যানরা। আহমেদাবাদ টেস্টে ইংল্যান্ডকে প্রথম ইনিংসে মাত্র ১১২ রানে অলআউটের পর ভারত দিন শেষ করেছে ৩ উইকেটে ৯৯ রান নিয়ে, ক্রিজে আছেন ৫৭ রানে অপরাজিত ব্যাটসম্যান রোহিত শর্মা। রোহিতের ব্যাটে প্রথম ইনিংসে বড় লিডের আশা করতেই পারে ভারত।

ভারতের জন্য দিবারাত্রির টেস্টের প্রথম দিনটা আরও রঙিন হতে পারত। দিনের শেষ ওভারে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি আউট না হলেই হতো। ইংলিশ স্পিনার জ্যাক লিচের বলে কাট করতে গিয়ে কোহলি বল টেনে আনেন স্টাম্পে, আউট হন ২২ রানে।

এর আগেও অবশ্য একবার জীবন পেয়েছেন কোহলি। ২৪ রানের সময় জিমি অ্যান্ডারসনের বলে গালিতে ক্যাচ তোলেন কোহলি। কিন্তু ফিল্ডার অলি পোপের ভুলে কোহলির রক্ষা।

কোহলির আগে আরেক ব্যাটিং স্তম্ভ চেতেশ্বর পূজারার উইকেট নেন লিচ। সোজা বলে পূজারাকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন এই বাঁহাতি স্পিনার।

ইংল্যান্ডের হয়ে আরেক উইকেট নিয়েছেন জফরা আর্চার। ওপেনার শুবমান গিল আর্চারকে পুল করতে গিয়ে বল বাতাসে তুলে মাঠ ছাড়েন। তবে এত কিছুর মাঝে রোহিত খেলেছেন আরেকটি চোখজুড়ানো ইনিংস।

চেন্নাই টেস্টের প্রথম ইনিংসের সেঞ্চুরির কথাই যেন আজ আবার মনে করিয়ে দিলেন এই ওপেনার। ৮২ বলে ৫৭ রানের ইনিংসটি ছিল দারুণ সব শটে সাজানো।

এর আগে ইংল্যান্ডের রানটা এক জ্যাক ক্রলির ব্যাটিংয়ে ভর করে এক শ ছাড়ায়। দলের রানের প্রায় অর্ধেকই যে এই ওপেনারের। ৮৪ বলে ৫৩ রান করে ক্রলি যখন ফিরেছেন, চতুর্থ উইকেট হারানো ইংল্যান্ডের রান ৮০।

ক্রলি ছাড়া দুই অঙ্ক ছুঁতে পেরেছেন অধিনায়ক জো রুট (১৭), উইকেটকিপার বেন ফোকস (১২) ও পেসার আর্চার (১১)।

ইংল্যান্ড ব্যাটিং লাইনআপে প্রথম আঘাতটা দেন পেসার ইশান্ত শর্মা। ওপেনার ডম সিবলিকে এলবিডব্লু করে নিজের ১০০তম টেস্টের উপলক্ষটাকে উদ্‌যাপন করে ফেলেন ইনিংসের শুরুতেই।

স্কোরবোর্ডে ইংল্যান্ড তখন রান দেখছে মাত্র ২। শুরুর ধাক্কা সামলাতে মাঠে নেমেছিলেন জনি বেয়ারস্টো। কিন্তু তিনি বেশিক্ষণ টিকতে পারেননি। অক্ষরের করা প্রথম বলেই এলবিডব্লু হন।

এরপর সিবলির সঙ্গে জো রুটের একটি জুটি ৪৭ রানের। রুটকে অশ্বিন এলবির ফাঁদে ফেলার পর আর লড়তে পারেনি ইংল্যান্ড। উইকেট হারিয়েছে নিয়মিতই। জ্যাক ক্রলি, ওলি পোপ, বেন স্টোকস, জফরা আর্চার, জ্যাক লিচ—রীতিমতো আসা-যাওয়ার মিছিল। ৭৪ থেকে ১১২—এই ৩৮ রানেই শেষ ৭ উইকেট হারিয়েছে ইংল্যান্ড।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা