,

জলকামান নিয়ে যাওয়া পুলিশকে অভিনব শুভেচ্ছা শিক্ষার্থীদের

news-image

অনলাইন ডেস্ক : টানা দ্বিতীয় দিনের মতো বুধবার সকাল থেকে নীলক্ষেত-সায়েন্সল্যাব এলাকায় অবস্থান নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে ও পরীক্ষা স্থগিতের প্রতিবাদে আন্দোলন অংশ নেয় শিক্ষার্থীরা।

সেখানে বিকেল সাড়ে তিনটার দিকে পুলিশ শিক্ষার্থীদের তুলে দিতে প্রস্তুতি নেয়। পুলিশ এক পর্যায়ে জলকামান নিয়ে এগিয়ে যায়। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীরা উত্তেজিত না হয়ে উল্টো পুলিশকে ঘিরে ধরে প্রত্যেককে লাল গোলাপ দিয়ে অভিনব শুভেচ্ছা জানান। এসময় পুলিশ অ্যাকশানে না গিয়ে এই শুভেচ্ছ সাদরে গ্রহণ করে।

এদিকে, শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অধিভুক্ত সাত কলেজের স্থগিত হওয়া পরীক্ষাগুলো অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার কলেজগুলোর অধ্যক্ষ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামানে সঙ্গে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির ভার্চুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের