সাংবাদিক মুজাক্কির হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

news-image
নিজস্ব প্রতিনিধি : বার্তাবাজার এর নোয়াখালী প্রতিনিধি বোরহান উদ্দিন মুজাক্কির কে নির্মম ভাবে হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  বুধবার ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে স্থানীয় সাংবাদিকরা এই মানববন্ধন করে। এ সময় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারন সম্পাদক জাবেদ রহিম বিজন, সহ-সভাপতি ইব্রাহিম খান সাদাৎ, সাবেক সভাপতি মোঃ আরজু, সৈয়দ মিজানুর রেজা, খ,আ,ম রশিদুল ইসলাম প্রমূখ। এ সময় বক্তারা সাংবাদিক মুজাক্কির হত্যাকান্ডে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দায়ীদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবী জানান।
উল্লেখ্য, নোয়াখালীর কোম্পানীগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হন বোরহান উদ্দিন মুজাক্কির। পরে ২০ ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ