বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টি-টোয়েন্টিতে ও টাইগারদের জয়

news-image

11150570_803107663114922_4349915911104240808_nওয়ানডে ক্রিকেটে পাকিস্তানকে বাংলা ওয়াশ করার পর শুক্রবার টি-টোয়েন্টিতেও জয় ছিনিয়ে নিল টাইগাররা।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়। টসে জিতে পাকিন্তন ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে ৫ উইকেট হারিয়ে ১৪১ রান করে পাকিস্তান। জয়ের জন্য বাংলাদেশের সামনে ১৪২ রানের টার্গেট ছুড়ে দিয়েছে শহীদ আফ্রিদির দল।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ১৫ ওভার ২ বল শেষে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১২৮ রান। ক্রিজে আছেন সাকিব আল হাসান ও সাব্বির রহমান।

লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে বাংলাদেশের সূচনাটা হয়েছে হতাশাজনক। মোহাম্মদ হাফিজের করা প্রথম ওভারে প্রথম চার বলে ১৪ নেন তামিম ইকবাল। এরপর পঞ্চম বলে রানআউটে কাটা পড়লেন সৌম্য সরকার। টি-টোয়েন্টিতে অভিষেক ম্যাচে রানের খাতাই খোলা হলো না বাংলাদেশের এই ওপেনারের।

দলীয় ১৭ রানের মাথায় প্যাভিলিয়নের পথ ধরেন আরেক ওপেনার তামিম ইকবাল। ১০ বলে ২ চার ও ১ ছক্কায় ১৪ রান করার পর উমর গুলের শিকার হন তিনি।

এরপর মুশফিকুর রহিম নেমে বেশ ভালোই ব্যাট করছিলেন। তবে ১৫ বলে ৪টি চারের মারে ১৯ রান করার পর ওয়াহাব রিয়াজের বলে সরাসরি বোল্ড হয়ে যান মুশফিক।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য ভালোই ছিল পাকিস্তানের। দলীয় ৫০ রানের মাথায় প্রথম উইকেট হারায় তারা। তাসকিনের বলে উড়িয়ে মারতে গিয়ে মাশরাফির হাতে ধরা পড়েন আহমেদ শেহজাদ (১৭)।

দলীয় ৬৪ রানে মুস্তাফিজের বলে মুশফিকের হাতে ক্যাচ দিয়ে আউট হন শহীদ আফ্রিদি (১২)। ৭৭ রানের মাথায় স্ট্যাম্পিং হয়ে যান মুক্তার আহমেদ (৩৭)।

এরপর মুস্তাফিজের দ্বিতীয় শিকার হন মোহাম্মদ হাফিজ। এলবিডব্লিউর ফাঁদে পড়ার আগে ১৮ বলে ২৬ রান করে পাকিস্তানের এই অলরাউন্ডার। শেষ ওভারের শেষ বলে রানআউটে কাটা পড়েন সোহেল তানভীর (৮)। ২৪ বলে ৩০ রান নিয়ে অপরাজিত ছিলেন হারিস সোহেল।

৪ ওভার বোলিং করে ২০ রান দিয়ে ২ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার অভিষিক্ত মুস্তাফিজুর রহমান। ১টি করে উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ ও আরাফাত সানী।

২০১১ সালের পর তৃতীয়বারের মতো বাংলাদেশ সফরে এসেছে পাকিস্তান। টি-টোয়েন্টির আগে তিনটি ওয়ানডে খেলেছে দুই দল। ওয়ানডে সিরিজে একটিতেও জয়ের মুখ দেখেনি সফরকারীরা। পাকিস্তানকে ৩-০ তে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করা বাংলাদেশ স্বাভাবিকভাবেই টি-টোয়েন্টিতে এগিয়ে থাকবে। সেই সুযোগে বাংলাদেশ টি-টোয়েন্টিতেও জয় তুলে নিবে এমনটিই প্রত্যাশা করছে ক্রিকেটপ্রেমিরা।

দুই দল এখন পর্যন্ত ৭টি টি-টোয়েন্টি খেলেছে। প্রতিটিতেই জয় তুলে নিয়েছে পাকিস্তান।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা