,

দেশে থেমে নেই অবৈধ ভার্চুয়াল মুদ্রার লেনদেন!

news-image

নিউজ ডেস্ক : মুদ্রাপাচার ও সন্ত্রাসবাদে অর্থায়নের ঝুঁকি বিবেচনায় দেশে ক্রিপ্টোকারেন্সি বা ভার্চুয়াল মুদ্রার লেনদেন বেআইনি হলেও থেমে নেই এর ব্যবহার।

সম্প্রতি ধরা পড়েছেন ক্রিপ্টোকারেন্সি চক্রের গুরুত্বপূর্ণ সদস্য মাহমুদুর রহমান জুয়েল। তার মোবাইল ফোন পরীক্ষা করে গোয়েন্দা পুলিশ জানিয়েছে, ভার্চুয়াল মুদ্রা ব্যবহার করে বিভিন্ন দেশে লেনদেন করেছেন কয়েকজন নামকরা ব্যবসায়ী ও রাজনীতিক। দুই-তিন বছর ধরে ব্লকচেইন, বিন্যান্স, কয়েন বেইজের মত অ্যাপ ব্যবহার করে যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়াসহ বেশ কয়েকটি দেশে প্রায় এক লাখ ডলার লেনদেন করেন তিনি।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের তেজগাঁও বিভাগ উপ কমিশনার গোলাম মোস্তফা রাসেল বলেন, ‘লকচেইন এবং বিন্যান্সের মাধ্যমে তারা এই কার্যক্রমগুলো করে থাকে। তাদের দুটি ব্যাংক অ্যাকাউন্টস আমরা পেয়েছি এবং এই অ্যাকাউন্টসের মাধ্যমে তাদের লেনদেন আমরা পেয়েছি। তার দেয়া তথ্য অনুযায়ী আমরা বাকিদেরকে ধরার চেষ্টা করছি।’

উল্লেখ্য, ক্রিপ্টোকারেন্সি লেনদেন হয়ে থাকে ইন্টারনেটে, অ্যাপসের মাধ্যমে। পরিচয় গোপন রেখে কেনাবেচা করা যায় এই ভার্চুয়াল মুদ্রায়। তদারকিতে থাকে না কেন্দ্রীয় ব্যাংকের মত কোনো নিয়ন্ত্রক কর্তৃপক্ষ।

বিটকয়েন, ইথারিয়াম, টেথার, রিপল, পলকাডট ও কারডানোসহ অনেকগুলো ক্রিপ্টোকারেন্সি চালু রয়েছে। পৃথিবীর অনেকে দেশে বৈধ হলেও মুদ্রাপাচার ও সন্ত্রাসবাদে অর্থায়নের ঝুঁকি বিবেচনায় বাংলাদেশে ভার্চুয়াল মুদ্রার ব্যবহার বেআইনি।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা