,

ব্রাহ্মণবাড়িয়ায় গাছে গাছে  সৌরভ ছড়াচ্ছে আমের মুকুল

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : কোকিলের কুহুসুরে’ গাছে সৌরভ ছড়াচ্ছে আমের মুকুল। ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন স্হানে এ দৃশ্য এখন চোঁখে পড়ছে।  গ্রাম থেকে গ্রামাঞ্চলে প্রায় বাড়ির আঙ্গিনায় সারি সারি আম গাছে মুকুলের এ অপরুপ দৃশ্য প্রকৃতির মাঝে মৌসুম পরিবর্তনের আভাস দিচ্ছে।  মুকুলের মিষ্টি ঘ্রাণে এখনই মৌ মৌ করতে শুরু করেছে চারিদিক। মুকুলের সেই সুমিষ্ট সুবাস আন্দোলিত করে তুলছে মানুষের মন। এর মাঝে শীতকেও বিদায়ের আনুষ্ঠানিকতা শেষ। বাংলা পঞ্জিকায় সদ্যই অভিষিক্ত ঋতুরাজ বসন্ত। গ্রামের মেঠোপথে কখনও কখনও দূর সীমানা থেকে কানে ভেসে আসছে কোকিলের কুহু কুহু মধুর সুর।  বসন্তের ফাগুন আর আমের মুকুল যেন একই সুতোয় গাঁথা। বছরের নির্দিষ্ট এই সময়জুড়ে তাই চাষি তো বটেই, কমবেশি সব শ্রেণির মানুষেরও দৃষ্টি থাকে সবুজ পাতায় ঢাকা আমগাছের শাখা-প্রশাখায়।
বিজয়নগরে  আম বাগানের মালিক ছিদ্দিক মিয়া জানান,  ছায়ায় বৃত্ত আমের সদ্য মুকুল ফোটা আম গাছের দিকে তাকালে মন জুড়িয়ে যায় । পথচারীরা অনেকে গাছের দিকে তাকিয়ে বলে এবার গাছে মুকুলে লক্ষণ ভালো। আরেক আম বাগানের মালিক কুদ্দুস মিয়া বলেন, আমাদের বাগানে ছোট-বড় প্রায় ৭০টি আম গাছ রয়েছে। এবার গাছে মুকুলের ধরন ভালো। যদি প্রাকৃতিক কোন দূর্যোগ না আসে তাহলে আমের ভাল ফলন পাব।
জেলা কৃষি অধিদপ্তর সূএ বলেন, এবার জেলায় আম গাছে ভাল মুকুল লক্ষ করা যাচ্ছে। যাদের আমের বাগান রয়েছে তাদের এর পরিচর্যা করার জন্য আমাদের পক্ষ থেকে সর্ব্বাত্মক সহযোগিতা করা হবে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা