,

কলার ভেতরে মিলল ২ হাজার কোটি টাকার কোকেন!

news-image

অনলাইন ডেস্ক : কলার চালানের ভেতরে দুই হাজার ৩০০ কেজি কোকেন আটক করেছে যুক্তরাজ্যের নিরাপত্তা সংস্থা। কলম্বিয়া থেকে এ কলার চালান আসে, যার ভেতরে লুকানো ছিল বিপুল পরিমাণের এ কোকেন।

বিবিসি জানায়, আটক হওয়া এসব কোকেনের মূল্য ১৮৪ মিলিয়ন পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় দুই হাজার ১৯০ কোটি টাকারও বেশি।

যুক্তরাজ্যের দক্ষিণ উপকূলে হ্যাম্পশায়ার কাউন্টির পোর্টসমাউথ বন্দরে বিপুল পরিমাণ এ মাদক জব্দ করে ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ)।

কলার চালানটি ডামি প্যাকেজ করে উত্তর লন্ডনের টোটেনহাম ইন্ডাস্ট্রিয়াল এস্টেটে পাঠানো হয়। সেখানে চালানটি সংগ্রহকারী দশজনকে গ্রেপ্তার করা হয়।

গোয়েন্দা তথ্য পাওয়ার পর এক সপ্তাহের অনুসন্ধান শেষে পুলিশের সঙ্গে এক যৌথ অভিযানে মাদকের চালানটি আটক করতে সক্ষম হয় এনসিএ কর্মকর্তারা।

এনসিএ’র অপারেশন বিশেষজ্ঞের প্রধান জন কোলেস বলেন, ‘আগ্নেয়াস্ত্র ও ছুরি কেন্দ্রিক অপরাধ কর্মকাণ্ড এবং তরুণ ও দুর্বল ব্যক্তিদের ওপর প্রভাব বিস্তারের সঙ্গে কোকেন সরবরাহের সরাসরি সম্পর্ক আছে।’

যুক্তরাজ্যের ইতিহাসে অন্যতম মাদক পাচারের এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।

এর আগে, ২০২০ সালের মার্চে করোনা মহামারীর মধ্যে ৪ হাজার ২০০ কেজির একটি কোকেন চালান ধরা পড়েছিল যুক্তরাজ্যে।

এ জাতীয় আরও খবর

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক

মেধা ও অর্জনের স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া