শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিতর্কের মুখে আ. লীগের উপকমিটি থেকে বাদ অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন

news-image

নিউজ ডেস্ক : বিতর্কের মুখে বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক উপকমিটি থেকে বাদ দেওয়া হয়েছে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনকে।

অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনের পরিবর্তে সুপ্রিম কোর্টের আইনজীবী মনসুরুল হক চৌধুরীকে উপকমিটিতে আনা হয়েছে।

মঙ্গলবার আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক উপকমিটির সদস্যসচিব সেলিম মাহমুদের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এটি নিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়, এ এম আমিন উদ্দিনকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নয়, সুপ্রিম কোর্টের একজন জ্যেষ্ঠ আইনজীবী ও একজন আইনজ্ঞ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছিল। আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী, দলের বিভাগীয় উপকমিটিগুলোতে কিছু বিশেষজ্ঞ সদস্য রাখার বিধান রয়েছে। এই ধরনের বিশেষজ্ঞ সদস্য দলের প্রাথমিক সদস্য না–ও হতে পারেন। এতে আইন ও প্রচলিত প্রথার কোনো ব্যত্যয় ঘটেনি।

সেলিম মাহমুদ বলেন, অনেকে এ বিষয়কে ভুলভাবে ব্যাখ্যা দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের উপকমিটিকে বিতর্কিত করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। অ্যাটর্নি জেনারেল পদ নিয়েও তারা সংবিধান ও আইনের সম্পূর্ণ ভুল ব্যাখ্যা দিচ্ছেন এবং মনগড়া কথা বলছেন, যা সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত।

উল্লেখ্য, গত ৮ অক্টোবর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এ এম আমিন উদ্দিনকে অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে। উচ্চ আদালতে তিন দশকের বেশি সময় ধরে আইনি পেশায় রয়েছেন অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন। ১৯৮৯ সালের ২৮ অক্টোবর সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন তিনি। ২০১৯-২০২০ মেয়াদে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করা এ এম আমিন উদ্দিন ২০২০- ২০২১ মেয়াদেও সমিতির সভাপতি হিসেবে গেল মার্চে পুননির্বাচিত হন।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ