আমার সবার আগে দেশের খেলা : মোস্তাফিজ

news-image

স্পোর্টস ডেস্ক : ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার জন্য ছুটি নিয়েছেন সাকিব আল হাসান। সাকিবের ছুটি মঞ্জুর করলেও নাখোশ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আইপিএল এ ডাক পেয়েছেন আরেক ক্রিকেটার মুস্তাফিজুর রহমান। তবে তিনি ছুটি নেবেন কি না, সে বিষয়ে বিসিসি’কে সিদ্ধান্ত নিতে বলেছেন। আজ মঙ্গলবার এ কথা জানান মুস্তাফিজ।

মিরপুরে মুস্তাফিজ বলেন, ‘সবার আগে আমার দেশের খেলা। শ্রীলঙ্কা টেস্ট দলে যদি থাকি, তাহলে আমি টেস্ট খেলব। যদি না থাকি তাহলে বিসিবি তো আমাকে বলবে যে আমি নাই। আমি বিসিবিকে বলব, বিসিবি যদি আমাকে ছাড়ে তাহলে আমি আইপিএলে খেলব। দেশ প্রেম আগে।’

আগামী এপ্রিল ও মে মাসে মাঠে গড়াবে আইপিএল। এই টুর্নামেন্টের ১৪তম আসরে খেলার জন্য ডাক পেয়েছেন সাকিব ও মোস্তাফিজ। তবে একই সময়ে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজ রয়েছে বাংলাদেশ দলের। এ কারণেই এপ্রিল মাসের মাঝামাঝি দেশ ছাড়ার কথা আছে টাইগারদের।

আইপিএলের জন্য এই সিরিজে খেলবেন না বলে জানিয়েছেন সাকিব। বিব্রত হলেও তাকে ছুটি দিয়েছে বিসিবি। তবে মুস্তাফিজ অবশ্য ছুটি চেয়ে আবেদন করেননি। শেষ পর্যন্ত তাকে ছুটি দেওয়া হবে কি না, সেই সিদ্ধান্ত এখনো নেয়নি বিসিবি। পুরো বিষয়টা ছেড়েছেন মুস্তাফিজের হাতে। জানিয়েছে, এই বাঁহাতি পেসার ছুটি চেয়ে আবেদন করলে আটকাবে না বোর্ড। তবে মুস্তাফিজ দেশপ্রেমকেই সবার আগে এনেছেন।

নিউজিল্যান্ডের পথে দেশ ছাড়ার আগে আজ মোস্তাফিজ জানালেন, ‘যদি টেস্ট দলে আমাকে রাখে, আমি টেস্ট খেলব। যদি না রাখে তাহলে বিসিবি জানে। এ ক্ষেত্রে বিসিবি যেটা বলবে আমি সেটাই করব।’

প্রসঙ্গত, নিউজিল্যান্ড সফরে আগামী ২০, ২৩ ও ২৬ মার্চ কিউইদের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলবে টাইগাররা। এরপর তিনটি টি-টোয়েন্টি হবে যথাক্রমে আগামী ২৮, ৩০ মার্চ ও ১ এপ্রিল।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী