,

উইঘুর নিপীড়নকে ‘গণহত্যা’ আখ্যা দিয়ে কানাডার পার্লামেন্টে প্রস্তাব পাস

news-image

আন্তর্জাতিক ডেস্ক : উইঘুর মুসলিমদের বিরুদ্ধে নেওয়া চীনের নিপীড়নমূলক পদক্ষেপকে ‘জেনোসাইড তথা গণহত্যা’ আখ্যা দিয়ে একটি নন-বাইন্ডিং প্রস্তাব পাস করেছে কানাডার পার্লামেন্ট।

এতে একই ধরনের অবস্থান নিতে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সরকারের ওপর চাপ বাড়লো। খবর: আলজাজিরার।

সোমবার হাউস অব কমনসে বিরোধী দল কনজারভেটিভ পার্টির উত্থাপিত এই প্রস্তাবটি ২৬৬-০ ভোটে পাসে হয়। অবশ্য ট্রুডো এবং তার মন্ত্রিসভার প্রায় সব সদস্য ভোটদানে বিরত ছিল।

এদিকে প্রস্তাবটি ভোটাভুটিতে দেওয়ার আগমুহূর্তে একটি সংশোধনী আনা হয়। এতে উইঘুরদের বিরুদ্ধে যদি নিপীড়ন অব্যাহত থাকে, তাহলে বেইজিং থেকে ২০২২ সালের শীতকালীন অলিম্পিক সরিয়ে নিতে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রতি আহ্বান জানানো হয়।

ভোটাভুটির পর কনজারভেটিভ পার্টির নেতা এরিন ও’টুলে সাংবাদিকদের বলেন, ‘১০ লাখের বেশি উইঘুর এবং অন্যান্য তুর্কি মুসলিম বন্দিশিবিরে আটক রয়েছে। সাক্ষী এবং বেঁচেফেরাদের কাছ থেকে যেসব সাক্ষ্য-প্রমাণ শুনছি তা শিউরে ওঠার মতো।’

তবে এ অভিযোগ অস্বীকার করেছে চীন। কানাডায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত কং পেইউ কনজারভেটিভ পার্টির এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, ‘জিনজিয়াংয়ে তথাকথিত গণহত্যা একেবারেই নেই।’

সূত্র : দেশ রূপান্তর

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা