,

কামারখন্দে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৫, আহত ১৫

news-image

সিরাজগঞ্জ সংবাদদাতা : সিরাজগঞ্জের কামারখন্দে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে আরও ১৫ জন বাসযাত্রী। আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের কামারখন্দের কোনাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে ফজলুর রহমান (৭০) নামক একজন বীর মুক্তিযোদ্ধা রয়েছেন। তিনি বগুড়া জেলার শাহজাহানপুর থানার বাসিন্দা।
এ ছাড়া, একই জেলার শেরপুর উপজেলার শ্রী বিমল (৪৫) ও সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তামাই গ্রামের আব্দুল হান্নান (৬০) নামক ব্যাক্তির পরিচয় জানা গেছে। বাকিদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মঙ্গলবার সকাল ৮টার দিকে বগুড়া থকে ময়মনসিংহগামী যুগান্তর এন্টারপ্রাইজের যাত্রীবাহী একটি বাস ঘটনাস্থলে পৌছালে সেটির সামনের চাকা পাংচার হয়ে যায়। এ অবস্থায় বাসটির সঙ্গে উত্তরবঙ্গগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে সেটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়।’

তিনি আরও বলেন, ‘খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌছে চারজনের মরদেহ উদ্ধার করে। আহত অবস্থায় অন্তত ১২ জনকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়।আহতদের চিকিৎসা চলছে।’

 

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি