,

বিতর্কিত প্যাংগং লেক থেকে সেনা প্রত্যাহার ভারত-চীনের

news-image

আন্তর্জাতিক ডেস্ক : হিমালয়সংলগ্ন লাদাখের বিতর্কিত প্যাংগং লেক এলাকা যেখানে গত জুন মাসে এক রক্তাক্ত সংঘর্ষে ভারত ও চীনের অন্তত ২৪ জন সৈন্য নিহত হয়েছিল, সেখান থেকে দুই দেশই তাদের সৈন্যদের সরিয়ে নিয়েছে।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক যৌথ বিবৃতিতে এ কথা জানানো হয়। খবর বিবিসির।

এই এলাকাটিতে ভারত ও চীনের সীমান্ত স্পষ্টভাবে চিহ্নিত না হওয়ায় তা দুই দেশের সৈন্যদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়।

প্যাংগং লেকের উত্তর ও দক্ষিণ তীরে দুপক্ষই বিপুল পরিমাণ সেনা মুখোমুখি অবস্থানে মোতায়েন রেখেছিল।

ভারতের লাদাখ ও চীননিয়ন্ত্রিত আকসাই-চীন এলাকায় গত কয়েক মাসে দুই দেশের হাজার হাজার সেনা মোতায়েন হওয়ায় যে কোনো সময় সংঘাত বাধতে পারে এমন আশঙ্কা দেখা দিয়েছিল।

গত ১১ ফেব্রুয়ারি ভারত ও চীন লাদাখের প্যাংগং লেক এলাকা থেকে দুই দেশই তাদের সৈন্যদের সরিয়ে নেওয়ার ঘোষণা দেয়। এর পর থেকে সৈন্য সরিয়ে নেওয়ার কাজ চলছিল।

ভারত ও চীনের মধ্যে গত বহু দশক ধরে সীমান্ত নিয়ে উত্তেজনা চলছে এবং ১৯৬২ সালে তাদের মধ্যে যুদ্ধও হয়েছে।

দুই দেশের মধ্যে দুই হাজার ১০০ মাইল সীমান্ত রয়েছে, যা বহু স্থানেই সুনির্দিষ্টভাবে চিহ্নিত নয়।

দুই দেশই এখন বলছে যে, তারা দুই দেশের দীর্ঘ সীমান্তের অন্য এলাকাগুলোতেও শান্তি বজায় রাখার জন্য কাজ করবে।

গত সপ্তাহে গালওয়ান উপত্যকায় চীন ও ভারতের সৈন্যদের মধ্যকার জুন মাসের সংঘর্ষের একটি ভিডিও প্রকাশ করে চীনা কর্তৃপক্ষ।

শুক্রবারই প্রথমবারের মতো চীন স্বীকার করে যে ওই ঘটনায় তাদের চারজন সৈন্য নিহত হয়েছিল।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা