,

সৌদি নারীরা এবার সশস্ত্র বাহিনীতেও যোগ দেবেন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের নারীরা এখন সশস্ত্র বাহিনীতে যোগ দিতে এবং হাতে অস্ত্র তুলে নিতে পারবেন। কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির সবশেষ পদক্ষেপ হিসেবে এই সংস্কার এনেছে দেশটি। রোববার আরব নিউজের বরাতে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ।

সংবাদমাধ্যমটির সূত্রমতে, এখন থেকে সৌদি নারীদের সেনা সদস্য, ল্যান্স করপোরাল, করপোরাল, সার্জেন্ট ও স্টাফ সার্জেন্ট পদে নিয়োগ দেওয়া হবে।

এক্ষেত্রে আগ্রহীদের অবশ্যই নির্দিষ্ট ওজন ও উচ্চতার পাশাপাশি অন্তত উচ্চমাধ্যমিক পাস হতে হবে। তবে বিদেশি নাগরিককে বিয়ে করা নারীরা সৌদির সশস্ত্র বাহিনীতে যোগদানের অযোগ্য বলে বিবেচিত হবেন।

সৌদি আরবে নারীদের সশস্ত্র বাহিনীতে যোগদানের অনুমতির বিষয়টি প্রথম ঘোষণা হয়েছিল ২০১৯ সালে। ওই বছরই দেশটি জানিয়েছিল, তারা নারীদের বিদেশ ভ্রমণে পুরুষ আত্মীয়ের অনুমতির বাধ্যবাধকতা তুলে নিচ্ছে।

এর এক বছর আগে, ২০১৮ সালে নারীদের গাড়িচালনার ওপর থেকে বহুল বিতর্কিত বিধিনিষেধ তুলে নেয় সৌদি সরকার।

গত বছর সৌদির বিচার বিষয়ক মন্ত্রী নোটারি পাবলিক হিসেবে ১০০ জন নারীকে নিয়োগ দিয়েছিলেন। আর এবছরের জানুয়ারিতে এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, খুব শিগগিরই দেশটি আদালতে নারী বিচারক নিয়োগ দিতে যাচ্ছে।

বহু বছরের ধর্মীয় গোঁড়ামি কাটিয়ে সৌদিতে নারীদের জন্য কর্মক্ষেত্র ধীরে ধীরে উন্মুক্ত হচ্ছে। তেলনির্ভরতা কমিয়ে অর্থনীতি বহুমুখীকরণে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের পরিকল্পনার অংশ হিসেবে এসব পরিবর্তন আনা হচ্ছে দেশটিতে।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের