,

নিউজিল্যান্ডের উদ্দেশে মঙ্গলবার বিকেলে দেশ ছাড়বে টাইগাররা

news-image

স্পোর্টস ডেস্ক : রাত পোহালেই নিউজিল্যান্ড যাত্রা। আগামীকাল (মঙ্গলবার) বিকেলে সিঙ্গাপুর এয়ারওয়েজে চড়ে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়বে জাতীয় ক্রিকেট দলের বহর।

নিউজিল্যান্ডে টেস্ট সিরিজ নেই। সমান তিনটি করে ওয়ানডে আর টি-টোয়েন্টি খেলবে টাইগাররা। তবে ভিনদেশি কন্ডিশনের জন্য এবার দেশ থেকে নিজেদের সেভাবে প্রস্তুত করে যেতে পারেনি বাংলাদেশ। দেশের মাটিতে সফরের আগে কোনো অনুশীলনও হয়নি।

গত ১৪ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের সাথে টেস্ট সিরিজ শেষ হওয়ার পর এক সপ্তাহ বিশ্রামেই ছিলেন তামিম, মুশফিক, লিটন, সৌম্য, মিরাজ, মোস্তাফিজরা। নিউজিল্যান্ডের বিপক্ষে লড়ার আগে তাদের মাঠেই প্রস্তুতি নিতে হবে টাইগারদের।

সেখানে অন্তত দুই সপ্তাহের বেশি সময় ধরে অনুশীলন করবে বাংলাদেশ দল। সে জন্যই আগেভাগে যাওয়া। ২০ মার্চ থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। প্রথম ওয়ানডে হবে ডানেডিনে। এরপর ২৩ মার্চ ক্রাইস্টচার্চে দ্বিতীয় ওয়ানডে। শেষ ওয়ানডেটি ২৬ মার্চ ওয়েলিংটনে।

ওয়ানডে সিরিজ শেষে ২৮ মার্চ হ্যামিল্টনে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি হবে নেপিয়ারে ৩০ মার্চ। অকল্যান্ডে ১ এপ্রিল সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের