,

রেটিং পয়েন্ট বাড়ল বাংলাদেশের

news-image

BD Timপাকিস্তানকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করে রেটিং পয়েন্ট বাড়িয়ে নিয়েছে বাংলাদেশ। আইসিসির র‌্যাঙ্কিংয়ে নবম স্থানে থাকলেও বাংলাদেশের পয়েন্ট বেড়ে হয়েছে ৮১।
ওয়ানডে সিরিজ শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি দুই দেশের রেটিং পয়েন্ট প্রকাশ করে।
 
প্রথম ওয়ানডেতে ৭৯ রানে আর দ্বিতীয়টিতে ৭ উইকেটে জিতে সিরিজ নিশ্চিত করে মাশরাফি বিন মুর্তজার দল। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বুধবার তৃতীয় ওয়ানডেতে ৮ উইকেটের জয় তুলে নিয়ে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে তারা।
 
৭৬ পয়েন্ট নিয়ে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করে বাংলাদেশ। আর এই সিরিজের আগে পাকিস্তানের রেটিং পয়েন্ট ছিল ৯৫। এখন ৯২ পয়েন্ট নিয়ে র‌্যাঙ্কিংয়ে এক ধাপ নেমে অষ্টম স্থানে আছে আজহার আলির দল।
 
শুরুর দুই ওয়ানডে জিতে সিরিজ নিশ্চিত হয়ে যাওয়ার পর বাংলাদেশ রেটিং পয়েন্ট বাড়িয়ে নেওয়ার দিকে মনোযোগী ছিল। সে লক্ষ্য ঠিকই পূরণ করে নিল মাশরাফি-তামিমরা।
 
১২২ রেটিং পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েছে বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ১১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত।

এ জাতীয় আরও খবর

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস