গোপন প্রেমের কথা ‘স্বীকার’ স্বস্তিকার

news-image

বিনোদন ডেস্ক : ফেব্রুয়ারি হচ্ছে প্রেমের মাস। ভ্যালেন্টাইন্স ডে, সরস্বতী পূজা, তার সঙ্গে বসন্তের হাওয়া। এমন মৌসুমে কার মান ভাঙাতে ব্যস্ত স্বস্তিকা মুখোপাধ্যায়? জানা অসম্ভব। তবে মধুমাসে বিরহও যে তার কাছে মধুর হয়ে ধরা দিয়েছে, লুকোন নি এই অভিনেত্রী।

রবিবার বিয়ে বাড়ি যাওয়ার জন্য নিজেকে সাজিয়েছিলেন শাড়িতে, গয়নায়। তখনই সম্ভবত তার মনে পড়েছে, হারিয়ে ফেলা প্রেমিককে। যিনি নাকি দীর্ঘদিন ধরেই তার থেকে দূরে রয়েছেন অভিমানে।

এই বিরহ কি স্বস্তিকার ভালবাসার উদ্‌যাপন ব্যর্থ করে দেবে? হতেই পারে না। তাই ছবির সঙ্গে মেহেদি হাসানের ‘রনজিস হি সহি’ গানের শব্দ বসিয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন, ‘এই বিচ্ছেদও ভাল’। পাশাপাশি গানের শব্দের মধ্যে দিয়ে অভিনেত্রী আভাস দিয়েছেন, তার প্রেম সবার কাছেই গোপন। কিন্তু গোপন প্রেমেও তার টান কমছে না।

স্বস্তিকার এই গাঢ় প্রেমালাপ যথারীতি ভাইরাল নেট মাধ্যমে। নেটাগরিকেরা জানতে চেয়েছেন, এই দৃশ্য, এই গানের কথা অভিনেত্রীর আগামী ছবি বা সিরিজের ঝলক কি না। একই সঙ্গে স্বস্তিকার সৌন্দর্যের প্রশংসাও করেছেন তারা।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী