রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাকিবের টেস্ট না খেলার সিদ্ধান্ত আমাকে হতাশ করেছে : পাপন

news-image

আগামী এপ্রিলে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। কিন্তু বিশ্বসেরা আলরাউন্ডার সেই সিরিজ বাদ দিয়ে আইপিএল খেলতে যাবেন। আর তাতেই নড়েচড়ে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন করে কেন্দ্রীয় চুক্তি করার আগে বেশ কিছু বিষয় সংযুক্ত করার চিন্তা করছে বিবিসি। সোমবার এমনটাই জানালেন বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন।

সাকিবের টেস্ট না খেলার সিদ্ধান্তে বিসিবি প্রধান হতাশা প্রকাশ করে বলেছেন, ‘সাকিবের সিদ্ধান্তে যে হতাশ হয়েছি, এটা অস্বীকার করার কোনও কারণ নেই। এর আগেও এমন হয়েছে। আমাদের অবস্থান পরিষ্কার, আমরা কাউকে জোর করে খেলাবো না। কেউ যদি খেলতে না চায়, তাহলে সে খেলবে না। আমরা চাই নিজেদের সিদ্ধান্ত ওরা নিজেরা নিক।’

এরপরেই তিনি বলেছেন, পরবর্তীতে কেন্দ্রীয় চুক্তিতে কিছু বিষয় পরিষ্কার থাকবে, ‘চুক্তিতে কিছু বিষয় পরিষ্কার থাকবে। যাতে পরে কে খেলবে, খেলবে না এ নিয়ে সমস্যা তৈরি না হয়। যেগুলো চুক্তিতে সই করার আগেই বলে দেওয়া থাকবে।’

দলের এমন অবস্থায় সাকিবের মতো একজন ক্রিকেটারের কাছ থেকে এই সিদ্ধান্ত আসায় কতখানি বিব্রত আপনারা? এমন প্রশ্নের জবাবে বোর্ড প্রধান নাজমুল হাসান বলেছেন, ‘আমরা বিব্রত নই। তবে আমাদের সবার মন খারাপ হয়েছে।’

এরপরই বোর্ড প্রধান আক্ষেপ করে বলেছেন, ‘দেখেন একজন খেলোয়াড়ের পেছনে আমাদের বিনিয়োগ তো কম নয়। সবকিছু মিলিয়ে একজন খেলোয়াড়ের পেছনে যা ব্যয় হয়, তা তো আগে কল্পনা করাও যেত না। এই জায়গাতে এই রকম দুটি টেস্ট ম্যাচ হারের পরও সাকিব কীভাবে এমন সিদ্ধান্ত নেয়, সেটা আমার চিন্তাও আসে না। আমার ধারণা ছিল সবাই পরের টেস্টটা জয়ের জন্য উদগ্রীব হয়ে থাকবে। সেই জায়গা থেকে যদি কেউ বলে আমি টেস্ট খেলবো না, ফ্র্যাঞ্চাইজি লিগ খেলবো। তাহলে আসলে আমাদের করার কিছুই থাকে না। আমাদের পরিষ্কার কথা, কাউকে আমরা জোর করে খেলাবো না।’

সাকিব ইস্যুতে বোর্ডপ্রধান আরও বলেছেন, ‘আজকে যেসব খেলোয়াড়রা তারকা হয়েছেন, প্রথম ৬-৭ বছরে তাদের গড় কত ছিল। খেলতে খেলতেই তো তারা আজকের অবস্থানে পৌঁছেছেন। যখন তাদের সার্ভিস আমাদের পাওয়ার কথা, তখন তারা দলের কথা চিন্তা করছে না। সেটা তো অবশ্যই হতাশাজনক।’

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী