,

টোয়েন্টি২০ ম্যাচেও অভিন্ন লক্ষ্য মাশরাফিদের

news-image

masrafi 23পাকিস্তানকে ওয়ানডে সিরিজে কুপোকাত করে একমাত্র টোয়েন্টি২০ ম্যাচের দিকে মনোযোগ বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফির। ম্যাচটি নিয়ে ইতিবাচক ভাবনার কথা শোনালেন তিনি। বৃহস্পতিবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এমনটাই জানালেন মাশরাফি।

টোয়েন্টি২০ ম্যাচ নিয়ে দলের কি ভাবনা এমন প্রশ্ন জানতে চাইলে তিনি বলেছেন, ‘আমি ইতিবাচকই ভাবছি। ৩টি ওয়ানডে যেভাবে খেলেছি; এখানে ফরম্যাটটাই আলাদা। সবাই ইতিবাচক চিন্তা করছে। ম্যাচে আমাদের শুরুটা খুবই গুরুত্বপূর্ণ। সব ফরম্যাটেই শুরুটা গুরুত্বপূর্ণ। তবে টোয়েন্টি২০ ম্যাচে বেশি গুরুত্বপূর্ণ। আশা করি, আমরা যদি কাল (শুক্রবার) শুরুটা ভাল করতে পারি, তাহলে ভাল কিছুই হবে। টোয়েন্টি২০ বোলাররা ভাল করলে অবশ্যই ম্যাচ জেতা সম্ভব।’

ওয়ানডে সিরিজে জয়ের পর বাস্তবতার ভিত্তিতে একমাত্র টোয়েন্টি২০ ম্যাচটি জয় কতটা গুরুত্বপূর্ণ এ প্রশ্নে মাশরাফি বলেছেন, ‘অবশ্যই আমরা জয়ের আশা করতে পারি। বোলার-ব্যাটসম্যানরা যেমন ফর্মে আছে তাতে করে এই আশা করাই যায়।’

তিনি আরও যোগ করেছেন, ‘আমরা সত্যিকারের একটা টোয়েন্টি২০ দল দাঁড় করাতে চাই। সামনে বিশ্বকাপ আছে। আশা করি আমাদের প্রস্তুতি ভাল হবে। সব মিলিয়ে আমি বলব, ওয়ানডে এবং টোয়েন্টি২০ আবেদন আলাদা। টোয়েন্টি২০ ম্যাচে প্রথম থেকেই শট খেলতে হবে। বোলারদের দায়িত্ব থাকবে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের শট খেলানোটা আটকানো। এখনও আমরা বড় দলগুলোর মতো হতে পারিনি। তবে আশা করছি, আস্তে আস্তে হয়ে যাবে।’

ওয়ানডে সিরিজে পাওয়া আত্মবিশ্বাস কি এখানে কাজে লাগবে এমন প্রশ্নে তিনি বলেছেন, ‘আমরা নিশ্চিতভাবেই খুব বেশি আত্মবিশ্বাসী। যদিও দেড়-দুই বছর আমাদের টোয়েন্টি২০ ফরম্যাটের ফলাফল ভাল নয়। সাকিব ছাড়া কেউ বেশি টোয়েন্টি২০ খেলতে পারিনি। তারপরও আমরা আত্মবিশ্বাসী। সবাই ভাল খেলছে। এখন আমরা যদি ম্যাচের শুরুটা ভাল করতে পারি, তবে আমাদের ম্যাচটি ভালই হবে।’

ওয়ানডের আগে বলেছিলেন ফেভারিট বাংলাদেশ। টোয়েন্টি২০ ম্যাচে কাদের এগিয়ে রাখবেন। এ প্রশ্নে তিনি বলেছেন, ‘আমার মনে হয়, ২ দল সমান অবস্থানে আছে। আমরা খুব বেশি ম্যাচ খেলিনি। বড় দলগুলোর সঙ্গে তেমন কোনো ম্যাচ জিততে পারি নি। তারপরও আমার বিশ্বাস, আমরা সমান অবস্থানে আছি। আমরা ওয়ানডেতে যেভাবে খেলেছি সেভাবে খেলতে পারলে জয় সম্ভব।’

লিটন-রনি আন্তর্জাতিক পর্যায়ে টোয়েন্টি২০ খেলার যোগ্য কিনা এ প্রশ্নে তিনি বলেছেন, ‘অবশ্যই যোগ্য। যোগ্য বলেই তাদের দলে নেওয়া হয়েছে। তারা যোগ্যতার প্রমাণ দিয়েই এসেছে। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে অনেক চাপ থেকে। ৪ জন ওপেনার এখন দলে আছে। এখনো দল নিয়ে বিস্তারিত চিন্তা করিনি। কে আসবে, কে আসবে না তা এখনো নিশ্চিত নয়।’
 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর