,

আইজিপির সঙ্গে সাক্ষাৎ করবে বিএনপি

news-image

অনলাইন ডেস্ক : পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) সাক্ষাৎ চেয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার স্বাক্ষরিত চিঠি ইতোমধ্যে আইজিপি বেনজীর আহমেদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। চিঠিতে ২৩ ফেব্রুয়ারি বেলা ১১ টায় আইজিপির সাক্ষাৎ চাওয়া হয়েছে।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

বিবৃতিতে বলা হয়েছে, স্বাধীনতা সুবর্নজয়ন্তী উদযাপন উপলক্ষে গৃহীত কর্মসূচি পালনে সার্বিক নিরাপত্তা ও সহযোগিতা চেয়ে আলোচনার জন্য বিএনপির পক্ষ থেকে আইজিপিকে চিঠি দেওয়া হয়েছে।

বিএনপির চেয়ারপাসনের উপদেষ্টা আবদুস সালাম, উপদেষ্টা বিজন কান্তি সরকার, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক কর্নেল (অব.) জয়নুল আবেদীনের নেতৃত্বে প্রতিনিধি দল আইজিপির কাছে যাবেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

সূত্র : কালের কণ্ঠ

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের