শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে তাবলিগে অংশ নেওয়া সেই ৩৫ বিদেশিদের পাসপোর্ট ফেরতের নির্দেশ

news-image

অনলাইন ডেস্ক : ভারতে করোনার বিধিনিষেধ ভেঙে তাবলিগ জামাতে অংশ নেওয়ার মামলায় মুক্তি পাওয়া ৩৫ জন বিদেশি নাগরিকের পাসপোর্ট ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন দিল্লির একটি আদালত। মুক্তি পাওয়া ওই বিদেশিদের পুলিশের কোনও অভিযোগ না থাকায় গতকাল রবিবার (২১ ফেব্রুয়ারি) তাদেরপাসপোর্ট ফেরত দেওয়া যেতে পারে বলে জানিয়েছেন আদালত।

এর আগে, গত বছরের মার্চে দিল্লিতে তাবলিগ জামাতের অনুষ্ঠানে হাজির ছিলেন বহু বিদেশি নাগরিক। তবে করোনা বিধি অমান্যের অভিযোগ আনা হয়েছিল ওই বিদেশি ৩৫ নাগরিকদের বিরুদ্ধে। সেই মামলায় গতকাল রবিবার দিল্লির মুখ্য মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অরুণকুমার গর্গ নির্দেশ দিয়েছেন, সব বিদেশি নাগরিক ইতিমধ্যেই মুক্তি পেয়েছেন। আদালত যে দিন তাদের মুক্তির নির্দেশ দিয়েছিল, সেই দিন পর্যন্ত পুলিশ ওই বিদেশিদের বিরুদ্ধে নতুন করে কোনও অভিযোগ আনেনি। বিদেশিদের পাসপোর্ট ফেরানোর ব্যাপারে তদন্তকারী কর্মকর্তাও কোনও আপত্তি তোলেননি।

বিদেশিদের আইনজীবী আশিমা মান্ডলা জানান, মুক্তি পাওয়া ব্যক্তিদের বিরুদ্ধে যে লুকআউট সার্কুলার ছিল, ফেব্রুয়ারিতে তাও ফিরিয়ে নেওয়া হয়েছে। এরপর ম্যাজিস্ট্রেটের নির্দেশ, তথ্যপ্রমাণ মোতাবেক দেখা যাচ্ছে, গত ১৫ ডিসেম্বর বিদেশি নাগরিকদের আদালত মুক্তি দিয়েছে। পুলিশও তাদের বিরুদ্ধে মামলা চালিয়ে যাওয়ার ব্যাপারে কোনও আবেদন করেনি। অতএব ওই সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় খতিয়ে দেখে, তাদের পাসপোর্ট ফেরত দেওয়া হোক। পাসপোর্টগুলি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছের
বিদেশি নাগরিকদের আইনজীবী আদালতে জানান, গত জানুয়ারিতেই সুপ্রিম কোর্ট কেন্দ্রকে নির্দেশ দিয়েছিল, ওই ৩৫ জন বিদেশি যাতে করে নিজেদের দেশে ফিরতে পারেন তা যেন নিশ্চিত করা হয়। ওই বিদেশিরা ১৪টি দেশের নাগরিক। আদালত আগেই বলেছিল, অভিযোগের তালিকায় যাদের নাম ছিল, তাদের কারও কোভিড-১৯ উপসর্গ ছিল না।

সূত্র : বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ