,

চিরনিদ্রায় শায়িত সাংবাদিক বুরহান

news-image

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের সময় পেশাগত দায়িত্ব পালনকালে গুলিবিদ্ধ হয়ে নিহত সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কিরের (২৫) দাফন সম্পন্ন হয়েছে।

রবিবার রাত পৌনে ৮টায় ঢাকা থেকে স্বজনরা বুরহানের বাড়িতে তার মরদেহ নিয়ে পৌঁছে। এ সময় সেখানে এক হৃদয় বিদারক পরিবেশ সৃষ্টি হয়। পরে রাত সাড়ে ৮টায় চর ফকিরা ইউনিয়নের আজগর আলী দাখিল মাদ্রাসা মাঠে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।

জানাজায় বিভিন্ন রাজনৈতিক দল, জনপ্রতিনিধি, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠানের নেতৃবৃন্দ, বুরহানের আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবরা অংশগ্রহণ করেন। এরপর পারিবারিক কবরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।
এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাতে পুলিশ ও র‌্যাব সদস্যদের পাশাপাশি সাদা পোশাকে আইনশৃঙ্খালা বাহিনীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

চরফকিরা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের নোয়াব আলী মাস্টারের ছেলে বুরহান উদ্দিন মুজাক্কির ৭ ভাই-বোনের মধ্যে সবার ছোট। তিনি ২০২০ সালে নোয়াখালী সরকারি কলেজ থেকে দর্শন বিষয়ে প্রথম শ্রেণীতে অনার্স পাস করে স্নাতকোত্তর ডিগ্রিতে পড়াশোনা করছিলেন। সমাজ বদলের স্বপ্ন নিয়ে পড়ালেখার পাশাপাশি সাংবাদিকতায় যুক্ত হন মুজাক্কির। তিনি দৈনিক বাংলাদেশ সমাচার ও অনলাইন পোর্টাল বার্তা বাজারের প্রতিনিধি ছিলেন। পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও সহপাঠি ও এলাকাবাসী সবার মুখে মুখে তার সুনাম।

এদিকে নিহতকে দেখার জন্য এবং জানাজায় অংশ নিতে শোকে স্তব্ধ এলাকাবাসীসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজারও মানুষ জানাজায় অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরফকিরা ইউনিয়নের চাপরাশির হাট বাজারে কাদের মির্জা ও বাদল গ্রুপের সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মুজাক্কির শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি