,

মেসির রেকর্ডের ম্যাচেও বার্সেলোনার হতাশা

news-image

স্পোর্টস ডেস্ক : মাঠে নামার সঙ্গে সঙ্গে একটা রেকর্ডে নাম ওঠে যায় লিওনেল মেসির। বার্সেলোনা ক্লাবের ইতিহাসে সর্বোচ্চ লা লিগা ম্যাচ খেলার রেকর্ড এখন আর্জেন্টাইন তারকার। এমন ম্যাচে গোলও পেলেন তিনি। কিন্তু ঘরের মাঠে ম্যাচটা জিততে পারল না কাতালান ক্লাবটি।

রবিবার ন্যু ক্যাম্পে কাদিজের বিপক্ষে ১-১ গোলে ড্র করে বার্সেলোনা।

৩২ মিনিটে পেনাল্টি থেকে করা গোলে দলকে এগিয়ে দেন ৫০৬তম লা লিগা ম্যাচ খেলতে নামা মেসি। সেই লিড ধরে রেখেই সমর্থকদের জয়ের স্বপ্ন দেখাচ্ছিল দলটি। কিন্তু শেষ মুহূর্তে কাদিজ স্পট কিক থেকে ম্যাচে সমতা ফেরায়। গোল করেন আলেক্স ফার্নান্দেস।

লা লিগায় টানা সাত ম্যাচ জয়ের পর থামল বার্সা। আগের দিন শীর্ষে থাকা আতলেতিকো মাদ্রিদ হেরে যাওয়ায় রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার সামনে সুযোগ আসে পয়েন্টের ব্যবধান কমানোর। ভাইয়াদলিককে হারিয়ে রিয়াল সেই সুযোগটা কাজে লাগায়। বার্সা পূর্ণ পয়েন্ট না পাওয়ায় ব্যবধানটা খুব বেশি ঘুচল না। বরং তৃতীয় স্থান হারানোর শঙ্কায় এখন রোনাল্ড কোম্যানের দল।

সোমবার ওসাসুনাকে সেভিয়া হারালেই চতুর্থস্থান থেকে তৃতীয় স্থানে চলে আসবে দলটি। নেমে যেতে হবে বার্সাকে। ২৩ ম্যাচে বার্সেলোনার পয়েন্ট ৪৭। এক ম্যাচ কম খেলা সেভিয়ার পয়েন্ট ৪৫।

২৩ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আতলেতিকো মাদ্রিদ। এক ম্যাচ বেশি খেলে ৫২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ।

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি