,

তাহসানকে নিয়ে সৃজিত সিনেমা বানাবেন

news-image

বিনোদন ডেস্ক : দেশের জনপ্রিয় গায়ক ও নায়ক তাহসান খানকে নিয়ে সিনেমা বানাতে যাচ্ছেন কলকাতার সৃজিত মুখার্জি। এমন ঘোষণায় দিয়েছেন সৃজিত। জাগো এফএম-এর জনপ্রিয় অনুষ্ঠান ‌‘রাতাড্ডা’য় অংশ নিয়ে এমন ঘোষণা দেন সৃজিত।

জানা যায়, জাগো এফএম ‘রাতাড্ডা’র বিশেষ পর্বে অতিথি হিসেবে থাকছেন দুই বাংলার আলোচিত দম্পতি সৃজিত মুখার্জি ও মিথিলা। ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত নির্মাতা সৃজিত মুখার্জিকে নিয়ে দেশে এসেছেন মিথিলা। ব্যক্তিগত ও পারিবারিক ব্যস্ততার ফাঁকে তারা অংশ নিয়েছেন তানভীর তারেকের উপস্থাপনায় ‘রাতাড্ডা’য়।

টানা ২ ঘন্টার এই সেলিব্রিটি শোতে তানভীর তারেকের গ্রন্থনা ও সঞ্চালনায় দুজন জীবনের নানান বাঁকবদলের গল্প বলেন। সেই গল্পে এসেছে প্রেম, নিজেদের ক্যারিয়ার, তাদের নিয়ে সমালোচনার জবাব ও ভবিষ্যত পরিকল্পনা।

উপস্থাপক তানভীর তারেক বলেন, ‘আমার কাছে খুবই সাবলীল ও দুর্দান্ত মনে হয়েছে এই আড্ডার সেশনটা। কারণ একাধিক সেলেবরা শোতে এসে বলেন অমুক বিষয়টি প্লিজ প্রসঙ্গে তুলবেন না। বা কেউ কেউ প্রশ্ন করলেও এড়িয়ে যান। সেক্ষেত্রে প্রতিটি আলোচিত ও বিতর্কিত বিষয় নিয়ে অকপট জবাব দিয়েছেন দুই বাংলার এই মেধাবী তারকা।’

অনুষ্ঠানটির আয়োজন প্রসঙ্গে জাগো এফএমএর অনুষ্ঠান প্রধান উদয় চৌধুরী বলেন, ‘এই শোটি আমাদের জন্য দারুণ এক আর্কাইভ হয়ে থাকবে। কারণ এর আগে তারা দুজন এত বিষয় নিয়ে খোলামেলা আলোচনা কখনও করেননি।

‘রাতাড্ডা উইথ তানভীর’ শোটি এমনিতেই আমাদের স্টেশনের ভীষণ জনপ্রিয় একটি অনুষ্ঠান। সৃজিত-মিথিলার এই সেশনটি আরো এক নতুন মাত্রা যোগ করবে বলে আমার বিশ্বাস।’

অনুষ্ঠানটি একই সাথে ২২ ফেব্রুয়ারি রাত ১০ টায় জাগো এফএম ৯৪.৪ এবং জাগো এফএম ও তানভীর তারেকের অফিসিয়াল ইউটিউব ও ভেরিভায়েড ফেসবুক পেজে সরাসরি প্রিমিয়ার করা হবে। প্রসঙ্গত, এই অনুষ্ঠানটি মোট ৬ টি ভিন্ন ভিন্ন প্লাটফর্ম থেকে সর্বাধিক ১০ লক্ষ দর্শক শ্রোতার সাথে সংযুক্ত হয়।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা