শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিরিয়ায় রুশ বিমান হামলায় ২১ আইএস যোদ্ধা নিহত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার মরু অঞ্চলে রুশ বিমান হামলায় আইএসের ২১ যোদ্ধা নিহত হয়েছে। শনিবার সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এমন খবর দিয়েছে।

ইরাক সীমান্তের হোমস প্রদেশের বিপুল অঞ্চলে গত ২৪ ঘণ্টায় এই বিমান হামলা চালানো হয়েছে। এ সময় ১৩০টির বেশি বিমান হামলা চালানো হয়েছে।

সরকারি ও মিত্র বাহিনীর ওপর আইএসের কয়েক দফা হামলায় দামেস্কোপন্থী আট মিলিশিয়া নিহত হয়েছেন। এরপরেই রাশিয়া এই অভিযান চালিয়েছে।

পূর্বাঞ্চলীয় দির ইজ্জর এলাকায় সবচেয়ে বেশি আইএস যোদ্ধা নিহত হয়েছে। ইরাক সীমান্তের কাছেই এই এটির অবস্থান।

আইএসের ছোট ছোট গ্রুপ ও তাদের যানবাহন নিশানা করে মরু অঞ্চলে অভিযান চালিয়েছে রাশিয়া।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান রামি আবদুল রহমান বলেন, আইএস যোদ্ধাদের কোনো নির্দিষ্ট স্থান না থাকায় রাশিয়ার জন্য অভিযান পরিচালনা কঠিন। কারণ তারা ছড়িয়ে-ছিটিয়ে অবস্থান করছে এবং কোনো এক জায়গায় স্থায়ী হচ্ছে না।

সম্প্রতি বাদিয়া নামের ওই মরুভূমিতে সরকারি বাহিনীর সঙ্গে আইএসের প্রায়ই লড়াইয়ের ঘটনা ঘটছে। সরকারি বাহিনী ও অন্যান্য শত্রুদের ওপর হামলার ক্ষেত্রে এই অঞ্চলটি আইএসের জন্য বেশি সুবিধাজনক।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা