,

বরগুনায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

news-image

অনলাইন ডেস্ক : বরগুনায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহর থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শুরু হয়েছে। জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে রাত ১২টা ১ মিনিটে জেলা প্রশাসক হাবিবুর রহমান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর পুলিশ সুপার, মুক্তিযোদ্ধা, পৌরসভা, সিভিল সার্জন, এলজিইডি, প্রেস ক্লাব, টেলিভিশন সাংবাদিক ফোরাম, প্রিন্ট মিডিয়া সাংবাদিক ফোরাম, বঙ্গবন্ধু পরিষদ, সাংবাদিক ইউনিয়নসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, পেশাজীবী, উন্নয়ন সহযোগী সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

তবে করোনা মহামারির মধ্যে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে মানা হয়নি কোনো স্বাস্থ্যবিধি। খুব কম সংখ্যক ব্যক্তির মুখে মাস্ক দেখা গেছে।

জেলার পাঁচটি উপজেলায়ও ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসনসহ রাজনৈতিক, সামাজিক প্রতিষ্ঠান ও জনপ্রতিনিধিরা। আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে জেলা-উপজেলা পর্যায়ে, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, রচনা আবৃতি, দেশাত্মবোধক সংগীত, আলোচনা সভা ও কোরআন পাঠের আয়োজন করা হয়েছে।

বিডি প্রতিদিন

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের