অ্যাপের মাধ্যমে ইয়াবা বিক্রি!

news-image

অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরের লালদিঘীর পাড় এলাকায় অভিযান চালিয়ে ৩৫০ পিস ইয়াবা, ইয়াবা বিক্রির টাকাসহ এক ইলেকট্রনিক পণ্যের ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার তাকে গ্রেফতার করে চট্টগ্রামের কোতোয়ালি থানা পুলিশ। গ্রেফতার ব্যক্তির নাম মো. আবদুল করিম (৩৯)। তার বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বারদোনা এলাকায়।

পুলিশ দাবি করেছে, এই ব্যক্তি অ্যাপের মধ্যমে ইয়াবা বিক্রি করেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শনিবার ভোরে নিউমার্কেট মোড়ের কাছ থেকে আবদুল করিমকে (৩৯) আটক করা হয়। তখন তার দেহ তল্লাশি করে ৩৫০ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রয়ের নগদ ২৬ হাজার ৩০০ টাকা জব্দ করা হয়।

ওসি জানান, আবদুল করিম ইলেকট্রনিক্সের ব্যবসা করে বলে জানা গেছে। তিনি কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করেন। এরপর ইয়াবা ক্রেতাদের সাথে একাধিক অ্যাপের মাধ্যমে যোগাযোগ করেন। এভাবেই ইয়াবা কারবারি চালাচ্ছিল করিম। আবদুল করিম হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমু, টেলিগ্রামের মতো অ্যাপ ব্যবহার করে ইয়াবা বিক্রি করতেন। মূলত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ফাঁকি দেওয়া ও সহজে যোগাযোগ করে ইয়াবা বিক্রয় করার জন্য অ্যাপ ব্যবহার করতেন। চট্টগ্রাম মহানগর, ঢাকা, ময়মনসিংহ, সিলেটসহ দেশের বিভিন্ন জেলার ইয়াবা সেবনকারী ও কারবারিরা তার থেকে ইয়াবা ক্রয় করতেন।

আবদুল করিমের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে। তার বিরুদ্ধে সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে।

বিডি প্রতিদিন

 

 

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ