,

একুশের প্রথম প্রহরে শহীদ বেদিতে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

news-image

নিজস্ব প্রতিবেদক : বাঙালির সামজিক-সাংস্কৃতিক চেতনা জাগ্রতের মূলে ছিল বায়ান্নর ভাষা আন্দোলন। তমুদ্দুন মজলিশের উদ্যোগে ভাষা আন্দোলনের সূত্রপাত হলেও সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের মাধ্যমে আন্দোলনের বিস্তৃতি ঘটে।

১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারিতে শহীদরা রক্ত দিয়ে বিশ্বের ইতিহাসে বাংলাকে নিয়ে যায় অনন্য স্থানে। সেই ভাষা শহীদদের প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদন করছে সর্বস্তরের মানুষ। শনিবার (২০ ফেব্রুয়ারি) রাত ৯টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় কড়া নিরাপত্তা নেওয়া হয়।

ঘড়ির কাটা রাত ১২টা ১ মিনিট হলে শহীদ বেদীতে ফুল দেওয়া শুরু হয়। করোনার কারণে এবার রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী স্ব-শরীরে আসেননি। তাদের পক্ষে সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহউদ্দিন ইসলাম ও মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর ১২টা ১৬ মিনিটের দিকে সর্ব-সাধারণের শ্রদ্ধা জানানোর জন্য শহীদ মিনার প্রাঙ্গণ উন্মুক্ত করা দেওয়া হয়।

সূত্র : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের