,

নতুন প্রযুক্তির রাডার ও অপারেটিং রুম উদ্বোধন করলো ইরান

news-image

আন্তর্জাতিক ডেস্ক : দেশে তৈরি একটি রাডার ব্যবস্থা এবং একটি ভ্রাম্যমাণ অপারেটিং রুম উদ্বোধন করেছে ইরান।

শনিবার ইরানের সেনাবাহিনীর অ্যারোস্পেস ডিভিশনের এই দুই সাফল্য উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিভিশনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলীরেজা সাবাহিফার্দ এবং ভাইস প্রেসিডেন্ট সোরেনা সাত্তারি।

অনুষ্ঠানে সাবাহিফার্দ বলেছেন, আমরা আজ ‘বাহমান রাডার সিস্টেম’ নামের যে ব্যবস্থাটি উন্মোচন করেছি তা বিশ্বের আর কোথাও দেখা যায় না।
তিনি বলেন, এই রাডার ব্যবস্থা খুবই ছোট আকারের উড়ন্ত বস্তুসহ সব ধরনের বিমান ও ড্রোন শনাক্ত করতে সক্ষম। এছাড়া ভ্রাম্যমাণ অপারেটিং রুমটি উদ্ধার তৎপরতায় ব্যবহার করা হবে। বন্যা ও ভূমিকম্পসহ যেকোনো ধরনের দুর্যোগে এটি কার্যকর।

এটি স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে পারে বলে বলেও তিনি জানান। ইরান ইসলামী বিপ্লব বার্ষিকী উপলক্ষে গত কয়েক সপ্তাহ ধরে নিজেদের বিভিন্ন সাফল্য উন্মোচন করছে।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের