,

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে কাউন্সিলর প্রার্থী মুরাদ খানের পক্ষে গ্রামবাসী ঐক্যবদ্ধ

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: আসন্ন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে ৯নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মুরাদ খান (পাঞ্জাবী মার্কা) পক্ষে পুনিয়াউট গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়েছেন। শনিবার বিকেলে পুনিয়াউট সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এক উঠান বৈঠকে নূর ইসলাম খান জীবনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ হেলাল উদ্দিন হেলাল। বিশেষ অতিথি ছিলেন এডভোকেট তাজুল ইসলাম খান(পিপি), বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগ নেতা আব্দুল ওয়াহিদ খান লাভলু, এডভোকেট লিয়াকত আলী খায়ের, জিয়াউল হক রতন, শাহজাহান খান, জেসমীন খানম, এডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত, এডভোকেট তারিকুল ইসলাম রুমা, এডভোকেট নজরুল ইসলাম খান, বরকত উল্লাহ সাগর, মোঃ জুয়েল খান, মাঈনুদ্দিন খান পাশা, এডভোকেট ইসমাইল, এডভোকেট বাকির উদ্দিন, আনোয়ার ইসলাম খান, মোঃ নজরুল ইসলাম খান, মোঃ সালাউদ্দিন, বিশিস্ট সাংবাদিক মোঃ সানু, মোঃ বাতেন মিয়া, আমির হোসেন খান, মোঃ জামাল খান, মোঃ শাহিদ মিয়া ও ডাঃ আরিফা খানম। এসময় বক্তারা বলেন, বিগত পৌরসভা নির্বাচনেও কাউন্সিলর মুরাদ খানের পক্ষে পুনিয়াউট গ্রামবাসী ঐক্যবদ্ধ ছিল বলে অনেক বাধা বিপত্তি অতিক্রম করেও বিজয়ী ছিনিয়ে আনতে পেরেছিলাম। ঐক্যের বিকল্প কোন কিছু নেই। তাই আগামী ২৮ ফেব্রুয়ারি আসন্ন পৌরসভা নির্বাচনে পাঞ্জাবী মার্কায় ভোট দিয়ে ৯নং ওয়ার্ডের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হবে। বৈঠক শেষে কাউন্সিলর পদপ্রার্থী মুরাদ খান (পাঞ্জাবী মার্কা) পক্ষে গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়ে কাজ করার উদাত্ত আহবান জানান।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের