,

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আকাশে উড়বে শত শত ড্রোন!

news-image

নিজস্ব প্রতিবেদক : স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ঢাকার আকাশে ড্রোন, এরিয়াল ও ফায়ারওয়ার্কস (আতশবাজি) শো করবে সরকার। এ দিন আকাশে প্রায় ৭০০ থেকে ৮০০ ড্রোন উড়বে।

জানা গেছে, গত ১০ ফেব্রুয়ারি স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রীর অনুমোদনক্রমে বর্ণাঢ্য আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যে একটি প্রস্তাবের নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এ ধরনের ইভেন্ট বাংলাদেশে প্রথম এবং এতে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহৃত হবে।

এ বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক গণমাধ্যমকে বলেন, সুবর্ণজয়ন্তীতে ড্রোন, এরিয়াল ও ফায়ারওয়ার্কস শো-এর আয়োজন করা হচ্ছে। এটি মানসম্মত এবং সারাদেশের মধ্যে একটি নতুন আয়োজন হবে। সেটা যাতে অত্যন্ত সুন্দরভাবে হয় সে ব্যাপারে আমরা কাজ করে যাচ্ছি।

আগামী ২৬ মার্চ ৭০০ থেকে ৮০০ ড্রোন আকাশের ৪০০ থেকে ৪৫০ ফুট উপরে উঠে ৩০ মিনিটের বিভিন্ন শো উপস্থাপন করবে। লেজার শো-এর মধ্যে অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন শো এরিয়াল লেজার প্রজেকশন। দুটি হেলিকপ্টারের মাধ্যমে ১ হাজার ফুট উপরে ৩ হাজার বর্গমিটার বিস্তৃত লেজার প্রজেকশন শো প্রদর্শন করা হবে। সেখানে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণসহ বাংলাদেশের অভ্যুদয় ও উন্নয়নের চিত্র প্রদর্শন করা হবে। জাতীয় সংসদ প্লাজা বা হাতিরঝিল প্রাঙ্গণে এ প্রদর্শনীর আয়োজন করা হতে পারে, এতে ঢাকার লাখ লাখ মানুষ অনুষ্ঠান উপভোগ করতে পারবেন।

জানা গেছে, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে বেসরকারি প্রতিষ্ঠান ‘ইনসেপশন ৩৬০ লিমিটেড’ এ তিনটি শো বাস্তবায়ন ও তত্ত্বাবধান করবে। এতে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৪৬ কোটি ৯ লাখ ৯৫ হাজার ১৫০ টাকা। ইনসেপশন ৩৬০ লিমিটেড অনুষ্ঠান আয়োজনে একটি ব্যয় প্রস্তাব করেছে। ড্রোন শো বাবদ ১৮ কোটি টাকা, এরিয়াল শো বাবদ সাড়ে ৫ কোটি ৫০ লাখ টাকা ও ফায়ার-ওয়ার্কস শো বাবদ ১ কোটি ৫০ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের