শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাইকিং করে জাবি শিক্ষার্থীদের ওপর হামলা, আহত ৫

news-image

জাবি প্রতিনিধি : একটি ক্রিকেট টুর্নামেন্টকে কেন্দ্র করে মসজিদের মাইকে মাইকিং করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে ৫ শিক্ষার্থী আহত হন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টরা জানান, এক সপ্তাহ আগে অনুষ্ঠিত একটি ক্রিকেট টুর্নামেন্ট নিয়ে স্থানীয়দের সঙ্গে জাবি শিক্ষার্থীরা দ্বন্দ্বে জড়ায়। এরই জের ধরে স্থানীয়রা ক্যাম্পাস সংলগ্ন গেরুয়া বাজারে শিক্ষার্থীদের মেসে হামলা চালায়। পাশাপাশি তারা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে শিক্ষার্থীদের ওপর সংঘবদ্ধ হামলা করে।

কয়েক দফার এ হামলায় ৫ জন শিক্ষার্থী আহত হন। এর মধ্যে ভূগোল ও পরিবেশ বিভাগ ৪২তম ব্যাচের শিক্ষার্থী রুবেলের মাথা ফেটে গেছে। জাবি মেডিকেলে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়া তিনটি মোটরসাইকেল ভাংচুর করা হয়েছে।

পরে খবর পেয়ে পুলিশ এসে টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় তিনটি মোটরসাইকেল ভাংচুর করা হয়। এ ঘটনায় পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

ঘটনাস্থল থেকে জাবি প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান যুগান্তরকে বলেন, পরিস্থিতি আগের চেয়ে এখন অনেকটা স্বাভাবিক। আমাদের ছাত্ররা ক্যাম্পাসের ভেতরে অবস্থান করছে। আর যারা গেরুয়ার বিভিন্ন বাসায় আটকা পড়েছে তাদের উদ্ধার করার চেষ্টা করছি। এছাড়া ঘটনাস্থলে পুলিশ এসেছে। আমরা তাদের মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা