নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দল ঘোষণা

news-image

স্পোর্টস ডেস্ক : আসন্ন নিউজিল্যান্ড সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টাইগারদের সবশেষ স্কোয়াড থেকে বাদ পড়েছেন তাইজুল ইসলাম, আর ছুটি নিয়েছেন সাকিব আল হাসান।

সন্তানসম্ভাবা স্ত্রীর পাশে থাকতে নিউজিল্যান্ড সফরের সময় পিতৃত্বকালীন ছুটিতে থাকবেন সাকিব। আর সীমিত ওভারের দলের স্কোয়াডে রাখা হয়নি টেস্ট স্পেশালিস্ট বোলার তাইজুলকে।

দলে রয়েছে একটি চমক। প্রথমবারের মতো জাতীয় দলে সুযোগ পেয়েছেন নাসুম আহমেদ। ২৬ বছর বয়সী এই বাঁহাতি স্পিনার ৩৭টি টেস্ট ‘এ’ এবং ২৭টি ঘরোয়া টি-টোয়েন্টি খেলেছেন।

জাতীয় দলে নতুন করে ডাক পেয়েছেন পেসার আল আমিন হোসেন, অফস্পিনিং অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত এবং টপ অর্ডার ব্যাটসম্যান নাঈম শেখ।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ সিরিজে ছিলেন না সাবেক ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। নিউজিল্যান্ড সফরেও নাম নেই তার।

আগামী ২৩ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন টাইগাররা। সেখানে বিশ্বকাপ সুপার লিগের অধীনে তিনটি ওয়ানডে এবং সমান সংখ্যক টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ।

ডানেডিনে সিরিজের প্রথম ওয়ানডে হবে ২০ মার্চ। ২৩ মার্চ ক্রাইস্টচার্চে দ্বিতীয় এবং ওয়েলিংটনে ২৬ মার্চ তৃতীয় ও শেষ ওয়ানডে। ২৮ মার্চ হ্যামিল্টনে সিরিজের প্রথম টি-টোয়েন্টি সিরিজ। পরের দুটি টি-টোয়েন্টি ৩০ মার্চ নেপিয়ারে এবং ১ এপ্রিল অকল্যান্ডে।

বাংলাদেশ স্কোয়াড : তামিম ইকবাল, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহীম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, নাঈম শেখ, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, শেখ মেহেদি হাসান, রুবেল হোসেন, নাসুম আহমেদ।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী