শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সৎ মা-বোনকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা

news-image

অনলাইন ডেস্ক : সিলেট নগরীতে সৎ মা ও বোনকে কুপিয়ে হত্যা করেছে আবাদ হোসেন (১৭) নামে এক কিশোর। তাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে সিলেট মহানগরের শাহপরান থানাধীন বিআইডিসি এলাকার মীর মহল্লায় এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার মধ্যরাতে আবাদ হোসেন ছুরি দিয়ে তার সৎ মা ও ভাই-বোনকে কোপাতে থাকেন। এতে ঘটনাস্থলেই সৎ মা ও বোন মারা যান। আশঙ্কাজনক অবস্থায় সৎ ভাই তাহসনাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শাহপরান থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান বলেন, সৎ মা ও বোনকে হত্যার অপরাধে এক কিশোরকে আটক করা হয়েছে। লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পারিবারিক বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে জানিয়েছেন, আহত শিশুর অবস্থা সংকটাপন্ন। তাকে অস্ত্রোপচারকক্ষে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সূত্র : আমাদের সময়

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ