,

মেঘনায় এবার ধরা পড়ল ২০ কেজির দুই কোরাল

news-image

অনলাইন ডেস্ক : ভোলার মনপুরার মেঘনায় এক জেলের জালে ২০ কেজি ওজনের দুটি কোড়াল মাছ ধরা পড়েছে। অসময়ে মেঘনায় এত বড় কোরাল মাছ সাধারণত ধরা পড়ে না।

শুক্রবার সকালে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নসংলগ্ন মেঘনায় সাইফুল মাঝির জালে মাছ দুটি ধরা পড়ে।

পরে বেলা ১১টায় হাজিরহাট ঘাটে নিজাম হাওলাদারের মৎস্য আড়তে কেজিপ্রতি এক হাজার করে ৪০ হাজার টাকায় মাছ দুটি বিক্রি হয়। স্থানীয় মাছ ব্যবসায়ী মহিউদ্দিন কোরাল মাছ দুটি কিনে নেন।

 

সাইফুল মাঝি জানান, দক্ষিণ সাকুচিয়াসংলগ্ন মেঘনায় জালে ২০ কেজি ওজনের দুটি ও ৬ কেজি ওজনের আরও চারটি কোরাল মাছ ধরা পড়ে। পরে মাছগুলো নিজাম হাওলাদারের মৎস্য আড়তে কেজি ধরে বিক্রি করা হয়।

হাজিরহাট মৎস্য আড়তের মালিক নিজাম হাওলাদার জানান, অসময়ে জেলের জালে এত বড় কোরাল মাছ ধরা পড়ায় মাছগুলো দেখতে মৎস্য ঘাটে ভিড় জমে যায়। পরে ডাকের মাধ্যমে মহিউদ্দিন বেপারি এক হাজার টাকা কেজি ধরে কোরাল মাছ কিনে নেন।

মাছ ব্যবসায়ী মহিউদ্দিন জানান, কোরাল মাছগুলো শুক্রবার দুপুরে বিক্রির জন্য ঢাকায় পাঠাবেন। শনিবার সকালে কারাওয়ানবাজার মৎস্য আড়তে মাছগুলো বিক্রি করা হবে।

সূত্র : যুগান্তর

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি