,

বাংলাদেশের খেলা বাদ দিয়ে আইপিএল খেলবেন সাকিব

news-image

স্পোর্টস ডেস্ক : আইপিএলের ১৪তম আসর শুরু হতে যাচ্ছে এপ্রিলের মাঝামাঝি সময়ে। সেই আসরে খেলবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। নিলামে ৩ কোটি ২০ রুপি দিয়ে তাকে দলে ভিড়িয়েছে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। এপ্রিলেই শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ রয়েছে বাংলাদেশের। ক্রিকবাজের খবর অনুযায়ী, আইপিএলে খেলার জন্য শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে থাকবেন না সাকিব।

বিসিবির ক্রিকেট অপারেশন চেয়ারম্যান আকরাম খান ক্রিকবাজকে বলেন, “শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছুটি চেয়ে সে (সাকিব) একটি চিঠি দিয়েছে কারণ সে আইপিএলে খেলতে চায়। আমরা তাকে অনুমতি দিয়ে দিয়েছি কারণ যার খেলার ইচ্ছা নেই (জাতীয় দলের পক্ষে) তাকে আটকে রাখার কোনো অর্থ নেই।”

বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় আইপিএলের নিলাম। ২ কোটি রুপি ভিত্তিমূল্য নিয়ে নিলামে ওঠেন সাকিব। তাকে প্রথমেই ডাকে কলকাতা নাইট রাইডার্স, দাম হাঁকায় ২ কোটি ২০ লাখ রুপি। কলকাতা নাইট রাইডার্স ও পাঞ্জাব কিংসের মধ্যে সাকিবকে নিয়ে কিছুক্ষণ কাড়াকাড়ি চলে। শেষ পর্যন্ত ৩ কোটি ২০ লাখ রুপিতে সাকিবকে দলে নেয় তারই প্রাক্তন দল কলকাতা নাইট রাইডার্স।

 

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা