,

থানার সামনে আবারও কাদের মির্জার অবস্থান ধর্মঘট

news-image

অনলাইন ডেস্ক : নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানার সামনে ফের দ্বিতীয়দিনের মতো অবস্থান ধর্মঘট পালন করেছেন বসুরহাট পৌর মেয়র আব্দুল কাদের মির্জা।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত দলীয় নেতা-কর্মীদের নিয়ে এ ধর্মঘট পালন করবেন তিনি।

নোয়াখালী জেলা প্রশাসক, পুলিশ সুপার, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), ওসি (তদন্ত) কে প্রত্যাহারের দাবিতে এবং নোয়াখালীর অপরাজনীতি বন্ধের দাবিতে কাদের মির্জার এই কর্মসূচি চলছে।

এর আগে মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে থানা ফটকের সামনে সারারাত অবস্থান কর্মসূচি পালন করে বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৯টায় তা স্থগিত করেন।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) অর্ধদিবস হরতাল শেষে পুনরায় একই দাবিতে তিনি শুক্রবার ও শনিবার অবস্থান কর্মসূচির ঘোষণা দেন।

কাদের মির্জার ডাকে কোম্পানীগঞ্জে গতকাল আধাবেলা হরতাল শান্তিপূর্ণভাবে পালিত হয়। হরতালের কারণে বন্ধ ছিল উপজেলামুখী সব ধরনের যান চলাচল। বিভিন্ন সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেন কাদের মির্জার কর্মীরা। সকাল সাড়ে ৬টার দিকে কাদের মির্জার নেতৃত্বে হরতালের সমর্থনে বসুরহাট বাজারে ঝটিকা মিছিল বের করা হয়। তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

হরতাল পালন শেষে নেতাকর্মীদের সামনে দেওয়া বক্তব্যে কাদের মির্জা বলেন, ‘যে সত্য কথা বলা শুরু করেছি, তা বলে যাব। যদি বহিষ্কার করা হয়, আমি বঙ্গবন্ধুর কথা বলব, আওয়ামী লীগ করব, আমি জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের কথা বলব। গ্রেপ্তার হলে জেলে থাকব, মেরে ফেললে কবরে থাকব।’

সূত্র : কালের কণ্ঠ

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা