,

বাংলাদেশসহ বিভিন্ন দেশের অর্থ চুরিতে উত্তর কোরিয়ার ৩ হ্যাকার

news-image

অনলাইন ডেস্ক ; বিশ্বের বিভিন্ন ব্যাংক ও ব্যবসা প্রতিষ্ঠান থেকে ১৩০ কোটি ডলার চুরির দায়ে উত্তর কোরিয়ার তিন নাগরিককে অভিযুক্ত করেছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকেও ৮ কোটি ১০ লাখ ডলার চুরি করেছে চক্রটি।

অভিযুক্ত তিনজন হলেন, পার্ক জিন হিয়ক (৩৬), জন চ্যাং হিয়ক (৩১) ও কিম ইল (৩১)। বুধবার লস অ্যাঞ্জেলসের একটি আদালতে তাদের বিরুদ্ধে এই অভিযোগ এনেছে মার্কিন বিচার বিভাগ।

এ তিনজন উত্তর কোরিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা রিকনেসেন্স জেনারেল ব্যুরোর সদস্য বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র।

অভিযোগে বলা হয়, উত্তর কোরিয়ার এই হ্যাকাররা ২০১৪ সালে সনি পিকচার্সে হানা দিয়েছিল। এছাড়া ২০১৬ সালে তারা বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ থেকে ৮ কোটি ১০ লাখ ডলার চুরি করেছে।

দীর্ঘদিন ধরে চলা উত্তর কোরীয় হ্যাকারদের অপরাধমূলক কর্মকাণ্ডের পরিধি ব্যাপক এবং বিস্ময়কর বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত অ্যাটর্নি ট্রেসি উইলকিনসন। এসব হ্যাকারের পেছনে রাষ্ট্রীয় মদদ ছিলো বলেও দাবি করেন তিনি।

সূত্র : যুগান্তর

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা