,

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি : উত্তর কোরিয়ার হ্যাকার অভিযুক্ত

news-image

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশসহ বিশ্বে বিভিন্ন ব্যাংকের রিজার্ভ চুরির অভিযোগে অভিযুক্ত হয়েছেন উত্তর কোরিয়ার তিন হ্যাকার। বুধবার উত্তর কোরিয়ার তিন সামরিক গোয়েন্দা কর্মকর্তা পার্ক জিন হিয়ক, জন চ্যাং হিয়ক ও কিম ইল বিরুদ্ধে এই অভিযোগ আনে যুক্তরাষ্ট্রের জাস্টিস ডিপার্টমেন্ট।

জাস্টিস ডিপার্টমেন্ট বলেছে, গত সাত বছরের বেশি সময় ধরে এই তিন গোয়েন্দা কর্মকর্তা হ্যাকিং করে আসছেন।

অভিযুক্তদের মধ্যে পার্ক জিন হিয়কের বিরুদ্ধে ২০১৬ সালে বাংলাদেশ ব্যাংকের ৮১ মিলিয়ন ডলার রিজার্ভ চুরির সঙ্গে জড়িত থাকার কথা বলা হয়েছে। তার বিরুদ্ধে ২০১৪ সালে সনি পিকচারস হ্যাক করার অভিযোগও আছে। ২০১৮ সালে লস অ্যাঞ্জেলেসের ফেডারেল কোর্টে এই তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়।
তাদের বিরুদ্ধে হ্যাকিংয়ের মাধ্যমে ১ দশমিক ৩ বিলিয়ন ডলার চুরির অভিযোগ আনা হয়েছে। মামলার অভিযোগে বলা হয়েছে, এই তিনজন উত্তর কোরিয়ার সামরিক গোয়েন্দা বিভাগের সাইবার নিরাপত্তায় তথা হ্যাকিংয়ের কাজে নিয়োজিত ছিলেন। এর আগে তাদের বিরুদ্ধে উত্তর কোরিয়া, রাশিয়া ও চীন থেকে হ্যাকিংয়ের মাধ্যমে অর্থ চুরির অভিযোগ আনা হয়েছিল।

সূত্র: এএফপি

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের