শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অবশেষে চাকরি ছাড়লেন সেই প্রাথমিক শিক্ষিকা

news-image

অনলাইন ডেস্ক : টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভার ২৬নং বাওয়ার কুমারজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা তানিয়া রহমান তিন মাসের ছুটি নিয়ে দেড় বছর যাবত আমেরিকায় অবস্থান করছেন। বিষয়টি গণমাধ্যমে প্রকাশের পর চাকরির ইস্তফা দিয়েছেন তিনি।

আজ বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন মির্জাপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আলমগীর হোসেন।

উপজেলা শিক্ষা অফিস সূত্র জানায়, তানিয়া রহমান ২০১৯ সালের ৩ জুলাই থেকে ২ অক্টোবর পর্যন্ত ব্যক্তিগত সমস্যা দেখিয়ে স্কুল থেকে ছুটি নেন। ছুটি নিয়ে ওই বছরের ২ জুলাই সপরিবারে যুক্তরাষ্ট্রে চলে যান। এরপর থেকে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আর কোনো যোগাযোগ নেই এই শিক্ষিকার।

উপজেলা শিক্ষা অফিস থেকে একাধিকবার এ ব্যাপারে কৈফিয়ত চেয়ে তার ঠিকানায় পত্র পাঠালেও কেউ তা গ্রহণ করেননি। সর্বশেষ গত বছরের ২৩ জুলাই কৈফিয়ত চেয়ে পত্র পাঠায় উপজেলা শিক্ষা অফিস। ওই পত্রটিও কেউ গ্রহণ করেননি।

১৬ ফেব্রুয়ারি বাংলাদেশ জার্নালে ‘চাকরি টাঙ্গাইলে, প্রাথমিক শিক্ষিকা থাকেন যুক্তরাষ্ট্রে’  এই শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি স্থানীয় প্রশাসনসহ ওই শিক্ষিকার নজরে আসে। এরপর প্রশাসন ব্যবস্থা নেয়ার আগেই যুক্তরাষ্ট্র থেকে চাকরির ইস্তফা দেন তানিয়া রহমান।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) মির্জাপুর উপজেলা শিক্ষা অফিসে তানিয়া রহমানের ইস্তফাপত্রটি এসে পৌঁছায়।

এ বিষয়ে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলুয়ারা বেগম জানান, ওই শিক্ষিকার অনুপস্থিতির বিষয়টি উপজেলা শিক্ষা কর্মকর্তাকে লিখিতভাবে জানানো হয়েছিল।

মির্জাপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আলমগীর হোসেন জানান, সহকারী শিক্ষিকা তানিয়া রহমান তিন মাসের ছুটি নেন। দীর্ঘদিন বিদ্যালয়ে অনুপস্থিত থাকার বিষয়ে খোঁজ নিয়ে জানতে পারি তিনি যুক্তরাষ্ট্রে চলে গেছেন। একাধিকবার পত্র দিয়েও তার কোনো উত্তর পাওয়া যায়নি। তার অবস্থান সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও অবহিত করা হয়েছিলো।

তবে, দীর্ঘ দেড় বছর পর প্রশাসন ব্যবস্থা নেয়ার আগেই তিনি তার চাকরি থেকে ইস্তফা দিয়েছেন বলে জানান শিক্ষা কর্মকর্তা আলমগীর হোসেন।

সূত্র : বাংলাদেশ জার্নাল

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা