,

টিকা নিতে চান না মার্কিন সামরিক বাহিনীর এক তৃতীয়াংশ সদস্য

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর প্রায় এক-তৃতীয়াংশ সদস্য করোনাভাইরাসের টিকা নিতে অস্বীকৃতি জানিয়েছেন। সামরিক বাহিনীর সদস্যদের একটি বড় অংশের টিকা না নিতে চাওয়ার বিষয়টি স্থানীয় সময় বুধবার মার্কিন কংগ্রেসের শুনানিতে প্রকাশ করা করেন মেজর জেনারেল জেফ টালিয়াফারো।

পেন্টাগন সূত্রের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি’র প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রতিরক্ষা দপ্তর এখনো কোভিড-১৯-এর টিকা নেওয়াকে ঐচ্ছিক হিসেবে শ্রেণিভূক্ত করে রেখেছে। কেননা, এখন পর্যন্ত কেন্দ্রীয় ঔষধ প্রশাসনের কাছ থেকে টিকা প্রয়োগের পূর্ণাঙ্গ অনুমোদন পায়নি তারা। এমন পরিস্থিতিতে আক্রান্তের সংখ্যা বাড়া সত্ত্বেও অনেক সেনা সদস্য টিকা নিতে আগ্রহ দেখাচ্ছেন না।

পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলেন, ‘আমাদের কিছু সীমাবদ্ধতা ও আইনি বাধা থাকার কারণে সেনাদের এবং তাদের পরিবারের সদস্যদের টিকা নেওয়া বাধ্যতামূলক করা সম্ভব নয়।’

জন কিরবি জানান, এ পর্যন্ত ৯ লাখ ১৬ হাজার ৫০০ এর বেশি সামরিক সদস্যকে করোনার টিকা দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক

মেধা ও অর্জনের স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী