,

টিকা নিলেন জাতীয় দলের ক্রিকেটাররা

news-image

স্পোর্টস ডেস্ক : জাতীয় দলের ক্রিকেটারসহ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মোট ২৮ জন সদস্য নভেল করোনাভাইরাসের টিকা নিয়েছেন বৃহস্পতিবার।

বিসিবি জানিয়েছে, নিউজিল্যান্ড সফরের স্কোয়াডে যারা থাকবেন, শুরুতে তাদের অগ্রাধিকার দেয়া হচ্ছে।

১৮ ফেব্রুয়ারি সকালে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে কয়েক জন ক্রিকেটারকে দেখা যায়। এখানেই সবাই টিকা নিয়েছেন।

ক্রিকেটারদের টিকাদান কর্মসূচিতে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনের সঙ্গে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মন্ত্রী ক্রিকেটারদের ধন্যবাদ জানান। এসময় সুরক্ষা বিডি অ্যাপের উদ্বোধনের কথাও জানান তিনি।

নিউজিল্যান্ড সফরের স্কোয়াডে থাকবেন এমন ৮ জন ক্রিকেটার প্রথম দিন টিকা নিচ্ছেন না। ঢাকার বাইরে থাকায় তারা টিকা নেবেন আগামী ২০ ফেব্রুয়ারি।

এদিন সকাল ১০টা ১৫ মিনিটে টিকা নিতে আসেন বিদেশি কোচিং স্টাফের ৬ সদস্য: হেড কোচ রাসেল ডমিঙ্গো, পেস বোলিং কোচ ওটিস গিবসন, ব্যাটিং পরামর্শক জন লুইস, ফিল্ডিং কোচ রায়ান কুক, ফিজিও জুলিয়ান ক্যালফেতো ও ট্রেনার নিক লি।

স্ত্রীসহ টিকা নিতে আসেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল ও অলরাউন্ডার সৌম্য সরকার। আসেন বোর্ড পরিচালক জালাল ইউনুস, মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম, ক্রিকেটার নাঈম শেখ, নাসুম আহমেদ, মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদ।

বুধবার নিউজিল্যান্ড সফরের জন্য দল ঘোষণা করার কথা ছিল। তা পিছিয়েছে দু’দিন। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু গতকাল সংবাদমাধ্যমকে বলেন, ‘আমাদের টিমটা আজকে দিয়ে দেয়ার কথা ছিল। আমরা সব রেডি করে রেখেছি। এটা শুক্রবার সকালে দেব। কাল খেলোয়াড়রা ভ্যাক্সিনেটেড হয়ে গেলে পরশু আমরা দল দিব।’

তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি ম্যাচ খেলতে ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের পথে রওনা হওয়ার কথা বাংলাদেশ দলের। টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজের কাছে শোচনীয় হারের ধাক্কা না কাটতেই বিদেশ সফরের প্রস্তুতি নিতে হচ্ছে টাইগারদের।

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি