,

ফের একসঙ্গে শাকিব-বুবলী

news-image

বিনোদন প্রতিবেদক : চিত্রনায়ক শাকিব খানের সুবাদেই বাংলা চলচ্চিত্রে শবনম বুবলীর আগমন। একসঙ্গে দুই ছবি দিয়ে রূপালী পর্দায় যাত্রা শুরু করেন তিনি। এরপর শাকিবের সঙ্গে একাধিক ছবিতে জুটি বাঁধেন বুবলী। সবশেষ চিত্রনায়ক নিরবের সঙ্গে ‘ক্যাসিনো’ ছবিতে কাজ করেন এই চিত্রনায়িকা। আর সম্প্রতি ‘চোখ’ শিরোনামের নতুন আরও একটি ছবিতে কাজ করতে যাচ্ছেন নিরব-বুবলী।

মাঝে শোবিজ পাড়ায় কথা রটে, ‘বীর’ ছবির পর শাকিব-বুবলীর সরল পথ দুই দিকে বেঁকে গেছে। সেসব গুঞ্জনকে উড়িয়ে দিয়ে আবারও একসঙ্গে কাজ করতে যাচ্ছে শাকিব-বুবলী।

জানা গেছে, নাট্যনির্মাতা তপু খানের ‘লিডার, আমিই বাংলাদেশ’ ছবিতে অভিনয় করতে যাচ্ছেন তারা। এরই মধ্যে ছবির জন্য শাকিব-বুবলী চুক্তিবদ্ধও হয়েছেন। ছবিটি নির্মিত হচ্ছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড (আরটিভি)-এর ব্যানারে। যারা এর আগে আলোচনায় আসে তাহসান-শ্রাবন্তীকে নিয়ে ‘যদি একদিন’ ছবি নির্মাণ করে। আগামী ২০ মার্চ থেকে নতুন ছবির শুরুর কথা রয়েছে। আর আগামীকাল হবে এর জমকালো মহরত।

আরটিভি’র অনুষ্ঠান প্রধান দেওয়ান শামসুর রকিব জানান, ১৮ ফেব্রুয়ারি নতুন একটি চলচ্চিত্রের ঘোষণা দেওয়া হবে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন চলচ্চিত্রটির প্রযোজক ও বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড-এর পরিচালক সৈয়দ আশিক রহমান, নায়ক শাকিব খান ও নায়িকা শবনম বুবলীসহ সংশ্লিষ্টরা।

তবে এই বিষয়ে নির্মাতা তপু খান ও দুই শিল্পী শাকিব-বুবলীর কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা