রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মিয়ানমারে বিক্ষোভ দমনে গ্রেপ্তার প্রায় ৫০০

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের সরকারি দপ্তরগুলোতে চলা ধর্মঘট উৎসাহিত করায় ছয় জনপ্রিয় ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে সামরিক জান্তা, এ পর্যন্ত গ্রেপ্তার হয়েছে পাঁচশর বেশি মানুষ। ‘আইন অমান্য’আন্দোলন নামের ওই ধর্মঘটে দেশটির বহু সরকারি দপ্তর অচল হয়ে পড়েছে। রয়টার্স।

সামরিক অভ্যুত্থান বিরোধী এসব ধর্মঘট ও প্রতিবাদে অংশ নেওয়ার কারণে এ পর্যন্ত প্রায় ৫০০ জনকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। বৃহস্পতিবার সকালে বৃহত্তম শহর ইয়াঙ্গুনের প্রধান বিশ্ববিদ্যালয়ের কাছে একটি চৌরাস্তার মোড়ে কয়েক ডজন প্রতিবাদকারী অভ্যুত্থান বিরোধী বিক্ষোভ শুরু করলে পুলিশ তাতে বাধা দেয়। তাদের ব্যস্ত ওই এলাকা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেয় পুলিশ।

প্রতিবাদকারী এসব শিক্ষার্থীরা দিনের পরবর্তী সময় শহরের অন্য জায়গায় ফের জড়ো হওয়ার পরিকল্পনা করেছেন। এর আগে বুধবার রাতে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ে ‘আইন অমান্য’ আন্দোলনে অংশ নেওয়া রেলওয়ে কর্মীদের লক্ষ্য করে পুলিশ গুলি ছুড়েছে।

রেলওয়ের এই কর্মীরা কয়েকটি ট্রেন আটকে দিলে পুলিশ বাধা দেয়, এই নিয়ে দু’পক্ষের মুখোমুখি অবস্থানে এক পর্যায়ে পুলিশ গুলি করে। এতে একজন আহত হয়েছেন বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী