গোদাগাড়ীতে কবর থেকে লাশ চুরির সময় কবিরাজ গ্রেপ্তার

news-image

অনলাইন ডেস্ক : রাজশাহীর গোদাগাড়ীতে কবরস্থান থেকে লাশ চুরি করতে গিয়ে স্থানীয়দের হাতে আটক হয়েছেন দিলিপ দাশ নামে এক কবিরাজ। গতকাল মঙ্গলবার গভীর রাতে গোদাগাড়ী উপজেলাধীন ৬ নম্বর মাটিকাটা ইউনিয়নের রসুলপুর গ্রামের কবরস্থান থেকে লাশ চুরির সময় তাকে আটক করা হয়। খবরপেয়ে তাকে গোদাগাড়ী থানা পুলিশ গ্রেপ্তার করে নিয়ে আসে।

গ্রেপ্তার হওয়া কবিরাজ ওই গ্রামের মৃত যতনের ছেলে দিলিপ দাশ (৫২)। কবিরাজি করেই চলে দিলিপের সংসার। তার পরিবারে স্ত্রীসহ তিন ছেলে ও এক মেয়ে রয়েছে।

ঘটনা সম্পর্কে স্থানীয় বাসিন্দা লুৎফর রহমান জানান, রসুলপুর গ্রামের রাস্তার পাশেই কবরস্থান। তার পাশ দিয়েই যাচ্ছিলেন লুৎফর রহমান। রাস্তা থেকেই তার নাতিনের কবর দেখা যায়। যাত্রা পথে কবরটির দিকে তাকালে বাঁশের বেড়া খোলা অবস্থায় দেখলে তিনি এগিয়ে যান। হঠাৎ দিলিপ কবর থেকে উঠে আসলে তিনি ভয় পেয়ে চিৎকার করে দৌঁড় দেন। লুৎফরের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে দিলিপকে হাতেনাতে কবরস্থান থেকে আটক করে পুলিশকে খবর দেন।

পরবর্তীতে গোদাগাড়ী মডেল থানা পুলিশের একটি দল উপপরিদর্শক (এসআই) মো. জিয়াউর রহমানের নেতৃত্বে ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

লুৎফর রহমান জানান, মাস খানেক আগে সন্তান সম্ভবা এক নারী রান্না করতে গিয়ে শাড়িতে আগুন লেগে গুরুতর আহত হন। চিকিৎসাধীন অবস্থায় ১২-১৩ দিন আগে মারা যান তিনি। আগুনে পোড়া মৃত ব্যক্তির লাশ বলেই হয়তো কবিরাজ দিলিপ তার কঙ্কাল চুরি করতে চেয়েছিলেন। তবে স্থানীয়রা হাতেনাতে ধরে ফেলার কারণে তিনি ধরা পড়েন।

এ বিষয়ে গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান জানান, এই ঘটনায় ২৯৭ ধারায় অনধিকার প্রবেশ করে মৃত ব্যক্তির দেহের অবমাননা ও ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং ৫০৬ ধারায় একটি মামলা দায়ের করা হয়। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সূত্র : আমাদের সময়

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী