শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তীব্র শ্বাসকষ্ট নিয়ে এ টি এম শামসুজ্জামান হাসপাতালে

news-image

নিজস্ব প্রতিবেদক : তীব্র শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বরেণ্য অভিনেতা এ টি এম শামসুজ্জামান। আজ বুধবার রাজধানীর পুরান ঢাকার একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন এ টি এম শামসুজ্জামানের স্ত্রী রুনি জামান। তিনি বলেন, ‘বেশ কয়েকদিন ধরে তিনি অসুস্থ, বমি ও শ্বাসকষ্ট। আজ হুট করে সমস্যা বেড়ে যাওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসকরা পরীক্ষা দিয়েছেন বলে জানান রুনি জামান। তিনি এটিএম শামসুজ্জামানের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

এর আগে ২০১৯ সালের ডিসেম্বরে সর্বশেষ অসুস্থ হন এ টি এম শামসুজ্জামান। তখন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকের তৃতীয় তলায় তার চিকিৎসাসেবা চলে।

এ টি এম শামসুজ্জামানের মেয়ে কোয়েল বলেন, ‘দেশে করোনার প্রাদুর্ভাব শুরুর আগে চিকিৎসা শেষে বাসায় ফেরেন বাবা। এক বছর ধরেই শারীরিকভাবে ভালোই ছিলেন। কোনো সমস্যা দেখা দেয়নি। হঠাৎ করে দুই দিন ধরে সমস্যা দেখা দেওয়াতে আবার বাবাকে হাসপাতালে ভর্তি করানো হয়।’

১৯৪১ সালের ১০ সেপ্টেম্বর পুরান ঢাকায় জন্ম নেওয়া এ অভিনেতার চলচ্চিত্রে অভিষেক হয় ১৯৬৮ সালে নারায়ণ ঘোষ মিতা পরিচালিত ‘এতটুকু আশা’ ছবির মাধ্যমে। ২০১৭ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা পান এ টি এম শামসুজ্জামান।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা