শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেম ভিন্ন ধর্মের ছেলের সঙ্গে , মেয়েকে পুড়িয়ে মারলো পরিবার!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ফের নারীঘটিত অপরাধ। আবারও ভারতের উত্তরপ্রদেশ। যোগী আদিত্যনাথের রাজ্যে ভাড়াটে খুনি দিয়ে এক তরুণীকে জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে তার পরিবারের বিরুদ্ধে। ধারণা করা হচ্ছে, ঘটনাটি সম্মান রক্ষার্থে খুন।

সোমবার এই নৃশংস হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তরুণীর বাবা, ভাই ও ভগ্নিপতিসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। হতভাগ্য ওই তরুণীর নাম রঞ্জনা যাদব।

পুলিশ জানায়, ভাড়াটে ওই খুনির নাম বরুণ তিওয়ারি। ভিন্ন ধর্মের যুবককে ভালোবাসায় তাকে জ্যান্ত পুড়িয়ে হত্যার জন্য ভাড়াটে ওই খুনিকে দেড় লাখ রুপি দেয় মেয়েটির পরিবার।
ভাড়াটে খুনি বরুণ তিওয়ারিকে হন্নে হয়ে খুঁজছে পুলিশ। হত্যার শিকার তরুণরি বাবা পুলিশের কাছে মেয়েকে ভাড়াটে খুনি দিয়ে পুড়িয়ে মারার কথা স্বীকার করেছেন।

পুলিশকে তিনি বলেন, তার মেয়ে এক মুসলিম যুবকের সঙ্গে প্রেম করছিল। নিষেধ করার পরও ফিরে না আসায় ছেলে ও জামাতাকে সঙ্গে নিয়ে মাহুলি গিয়ে ওই খুনিকে ভাড়া করে আনা হয়।

মুখ ও হাত বেঁধে মোটরসাইকেলে করে মরুভূমির কাছে জিগিনা নামে একটি গ্রামে নিয়ে ঘরে বন্দি করে তাতে আগুন ধরিয়ে দিয়ে জ্যান্ত পুড়িয়ে মারা হয় তাকে।

সূত্র: এনডিটিভি।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ