,

আমেরিকার মতো দেশে করোনা টিকার জন্য হাহাকার : তথ্যমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : আমেরিকার মতো দেশে করোনা টিকার জন্য হাহাকার চললেও, বাংলাদেশ দ্রুত করোনা টিকা আনতে পেরেছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ের ক্লিনিকে ভ্যাকসিন গ্রহণ করেন তিনি। টিকাগ্রহণ শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

টিকা নেয়ার পর অনুভূতি জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, আমি তো ডায়াবেটিসের রোগী, আমাকে প্রতিদিন ইনস্যুলিন নিতে হয়। ইনস্যুলিন নেয়ার সময় কিছুটা (ব্যথা) অনূভূত হয়। আজকে টিকা নেয়ার সময় সেটিও অনূভূত হয়নি। আর টিকাদানকারীরা অনেক এক্সপার্ট, এত সহজে টিকা দিয়ে দিলো সেটি বুঝতেই পারিনি।

ড. হাছান মাহমুদ বলেন, যেভাবে বাংলাদেশ সরকার ও প্রধানমন্ত্রী এত দ্রুত টিকা নিয়ে এসেছে, যেখানে অনেক উন্নত দেশ এখনো টিকা আনতে পারেনি। এমনকি আমেরিকায়ও হাহাকার টিকা জন্য, অনেক দেশেই টিকার জন্য হাহাকার। সেখানে বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশ, জনবহুল দেশের ব্যাপক জনগোষ্ঠির মধ্যে টিকা প্রদান করা হচ্ছে।

ভ্যাকসিন নিয়ে অপপ্রচার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, যারা ভ্যাকসিন নিয়ে অপপ্রচার চালিয়েছিলেন তাদের চেহারা দেখে আমার খুব লজ্জা হচ্ছে। কারণ তারা যে অপপ্রচার চালিয়েছিলেন তাতে এটাই প্রমাণিত হয় তারা সবসময় দেশের মধ্যে গুজব রটনা করার জন্য, মানুষকে বিভ্রান্ত করার জন্য অপপ্রচার চালায়। টিকা নিয়ে তাদের যে অপপ্রচার সেটি এটাই প্রমাণ করে।

তিনি বলেন, সময়ে সময়ে তারা এ ধরনের অপপ্রচার চালায় যেটির আসলে বস্তুনিষ্ঠতা নেই এবং মানুষকে বিভ্রান্ত করার উদ্দেশে ও সরকারকে বেকায়দায় ফেলার উদ্দেশে তারা এ ধরনের অপপ্রচার চালায়। টিকা নিয়েও তারা এ ধরনের অপপ্রচার চালিয়েছিল।

আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, আমি জানি তাদের খুব লজ্জা হচ্ছে জনগণের ব্যাপক উৎসাহ উদ্দীপনার কারণে। মানুষ উৎসাহের সঙ্গে টিকা নিচ্ছেন। এত উৎসাহ যে সেটি সামাল দিতে আরও প্রস্তুতি নিতে হচ্ছে। সরকারকে নানাভাবে ব্যবস্থা নিতে হচ্ছে, এতে তাদের চেহাটা চুপসে গেছে।

তথ্যমন্ত্রী আরও বলেন, তাদেরকে বলব লজ্জা না পেয়ে আপনারাও টিকা নিন। সরকার সবার সুরক্ষার জন্য বদ্ধপরিকর। বিরোধীদলের যারা প্রতিদিন টিকা নিয়ে কড়া সমালোচনা করেন, টিকা নিয়ে তাদেরকেও আমরা সুরক্ষা দিতে চাই।

এ সময় স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান এবং সচিবালয় ক্লিনিকের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী উপস্থিত ছিলেন।

সূত্র : জাগো নিউজ

এ জাতীয় আরও খবর

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি