হরতাল কর্মসূচি স্থগিত করলেন কাদের মির্জা

news-image

নোয়াখালী সংবাদদাতা : নোয়াখালীর পুলিশ সুপার, কোম্পানীগঞ্জ থানার ওসিকে প্রত্যাহার ও কোম্পানীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাদলসহ কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তারের দাবিতে থানার সামনে অবস্থান ও হরতাল কর্মসূচি স্থগিত করেছেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।

বুধবার সকাল পৌনে ১০টার দিকে কোম্পানীগঞ্জ থানার সামনে অবস্থান করে কর্মসূচি স্থগিতের এ ঘোষণা দেন।

এ সময় তিনি বলেন, সাধারণ মানুষের ভোগান্তির কথা চিন্তা করে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। তবে আজ বুধবারের মধ্যে তার দাবিগুলো মেনে না নিলে আগামীকাল বৃহস্পতিবার থেকে পুনরায় কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি দেন।

তিনি আরও বলেন, দাবি না মানলে হরতাল, বিক্ষোভ মিছিল ও সমাবেশ চলবে। তার মতে, ডিসি, এসপি ও ওসিদের প্রত্যাহার করলে নোয়াখালীর অপরাজনীতি বন্ধ হবে।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী